-
প্রেম-বিরোধী
প্রেম নাগিনীর দংশনে এই জ্বলছে দেহ পুড়ছে প্রাণ
আর লাগে না ভালো আমার সান্তনার এই মিথ্যে গান।।নরক জ্বালা পানসে যে আজ দংশিনীর ওই দংশনে
হৃদয় আমার ক্লান্ত বড় প্রেম মেঘেরই বর্ষণে
বিনা মেঘেই ব্রজপাত
আজ অল্প জলেই জমছে বান!
ভাল্লাগে না দিলদরদীর দিল ভাঙার এই তিক্ত গান!হাজার হাজার ভিসুবিয়াস জ্বলছে যে আজ প্রাণ মাঝে
হৃদয় পুড়ে খাক যে হলো প্রেম-দরদী সেই আঁচে
বিষের ছুরির তিক্তাঘাতে কাটছে
নিতুই আমার জান
নিজেকে আজ ঘেন্না লাগে বৃথাই জাগে অভিমান!এই জগতের মাঝে যদি সত্যি প্রেমের দামই নাই
তবে কেন হৃদয় মাঝে জাগে এমন প্রেম বালাই?
কেন প্রেমের ঘুর্ণিপাকে
ডোবে জীবন ডুবোযান?
বৃথাই প্রেম জয় করতে কেন মিথ্যে অভিযান?ওরে ও মন চল না ফিরে যেই দেশে নেই প্রেমের ছাপ
মিথ্যে রূপের গৌরব নেই নেইকো ফিকে প্রেম আলাপ
যেইখানে নেই প্রেমের পদ্ম
লাল গোলাপের গুল বাগান।
এর চেয়ে ভাই চল না রে যাই ভীম প্রহরীর লাল দালান।প্রেম কাননের মালীরা থাক, তুই বাগানের শত্রু ঘোর
তবে কেন প্রেম বিরহে জমছে কান্না পাগল তোর?
পুরুষরা তো পাথর গড়া
বেজায় কঠিন বেশ পাষাণ
তবে কেন কান্না পান্না ঝরাস ও মন তোল কামান!২৭ বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ
10.05.2022
সন্ধ্যা
( এখানে প্রেম বলতে মানব-মানবীর মধ্যকার নশ্বর প্রেমকে বোঝানো হয়েছে, স্রষ্টায় প্রেম প্রকৃত প্রেম, সে প্রেমের প্রতি শ্রদ্ধা)5 Comments

অরিন্দম সাইফুল্লাহ্
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Romana Rohomoti Shraboni
@romanarohomotishraboni
মো:শাহীন হাওলাদার
@hmshahin
Shrabon
@shrabon1
Smsadek__
@smsadek__
Deepro Ruhul Wahab
@deeproruhulwahab
আনিস কবির
@aniskabir
মোঃ রাঈদুল ইসলাম
@mdraidulislam
তাসনিম শাহরিয়ার
@tasnimmmm



অসাধারণ,,, গভীর উপলব্ধি 💛