Profile Photo

মুহাম্মদ সাইফুল ইসলামOffline

  • MohammadSaifulIslam
  • ঈদের ছুটির জনশূন্য শহর
    তোমার অপেক্ষায় থাকে
    ঈদের ছুটির জনশুন্য শহর।
    তুমি আসলেই শিরিশ
    ছড়াবে শুভেচছার ফুল।
    বিজন থাকবে খেলা ফুসানো মাঠ।
    সুনসান অলিগলি রাখবেনা
    নাগরিক খিস্তি খেউড়।
    আর কোকিল ফেরার খবর।
    না, অন্য কোন বসন্ত নয়
    ফিরে এসো বালিকা বয়স।
    ছাতাহীন বালক জীবনের কাকভেজা নির্ভার দুপুর,
    রেখে যায় হাতের ডগায় বৃষ্টির আংগুল,
    অঝরা বর্ষার জল, পিচঢালা পথ
    বাস কোথা পাবে পথচারী গিলবার অবসর?
    প্রতিদিন আসবে কি, ঈদের ছুটির জনশুন্য শহর ?
    এমন মৈত্রী সুযোগ !
    রিকশায় পাল তুলে ঘুরবে কি ?
    খালি সারাটা শহর , খাঁ খাঁ!
    আটকাবে? কেউ নেই! দূরপাল্লার বাস, ব্যাক্তিক গাড়ি এবং খুচরো যাত্রীরা নাড়ির টানে মগ্ন।
    শুধু আছে
    ঈদের ছুটির জনশুন্য শহর।
    আর পাখিদের গান থেকে যাবে,
    সাথে গাছের ছায়াহীন কায়া।
    তোমার পদধ্বনি আর
    বৃষ্টির শব্দেরা
    কেউ যাবে নাতো নাড়ির টানে,
    পথিক বিহীন পথের প্রস্থান প্রান্তে।
    যেখানে নগরির নির্বিঘ্ন নিরবতা
    ভেন্গে যায়, শুন্যে মেলায় সুখ সময়
    চখাচখি রয়ে যায় ডিসিহিল সিমেন্ট বেঞ্চিতে,
    পাশে বসে সুতোয়
    আংগুল বুনে বিকেলের পিঠে।
    কেউ দেখবে নাতো-
    ঈদের ছুটির এমন জনশূন্য শহর।
    তুমি -আমি
    শুধু পাখিদের পাশাপাশি।
    আমরাও তাদের চঞ্চু ছুঁয়ে দেব।

    9
    5 Comments
Skip to toolbar