Profile Photo

Kaniz Fatema SazinOffline

  • KF-Sazin
  • Profile picture of Kaniz Fatema Sazin

    Kaniz Fatema Sazin

    • 4 years ago

    এখন অনেক হালকা লাগে বুঝি? বুকের উপর লোহা ভার তুলোতে কনভার্ট হইছে, ভালোবাসার কন্টিনিউয়াস ঘনত্ব কমানো হইছে। ট্রিলিয়ন ডলারের ভালোবাসার চাপ উইথড্রয় করা হইছে, হালকা লাগে বুঝি খুব?
    নিয়মিত এক রোখা পানসে ব্যাপার থেকে মুক্তি। আহা! মুক্তির কি স্বাদ!
    ইচ্ছা মতন অবাধ্য হওয়া যায়। সাইকেল বেরানো যায়, ক্রোশ ক্রোশ পথে পাড়ি দেয়াতে বাধা দেয়ার কে আছে?
    বারো ঘন্টার বৃত্তীয় পরিভ্রমনে আকাশের রক্ত জ্বলজ্বল গোল্লাটা অন্যপাড়ে লুকায় গেলেও বাসায় ফিরার বিশেষ তাড়া নাই। পড়তে বসে নেফেক্সের গান আর প্র‍্যাক্টিকালের ছুতোয় মেসেঞ্জারে টানাটানা তরঙ্গ পাঠানোর উদ্বেগ নাই।
    শান্ত শ্রান্ত চারপাশ, কারন উইথড্রয় করা হইসে তীব্র অধিকারে আবদারে শক্ত মাপ হীন অসীম সম ভালোবাসা। এখন বেশ হালকা লাগে বুঝি?
    যাক, তাতেই ভালো। অতিরিক্ত অনিচ্ছার তরঙ্গ প্রদান আদান থেমেছে।
    আচ্ছা বাজ পাখির মতন থাবা দিয়ে অন্যের বক্ষ আর মস্তক মধ্যির মাংসপিন্ড ছিনায় নেয়ার সময় ঠিক কেমন লাগে? আর যখন সে ওটার দাবির মিছিল বন্ধ করে তখন নিজেকে খুব জয়ী বলেই বুঝি মনে হয়? অনেক হালকা মনে হয় বুঝি?
    যাক তাতেই ভালো, অপর পক্ষ ক্ষমার পরম সূখে বিশ্বাস করেছে। আপনার মামলা উইথড্রয় হয়েছে। অভিনন্দন! আপনাকে।
    – উইথড্রয়
    লেখাঃ কানিজ ফাতেমা সাজিন

    13
    6 Comments

Kaniz Fatema Sazin

Student

Skip to toolbar