Profile Photo

Md. Nur Alam (এইচ. এম নুর আলম)Offline

  • nuralam
  • টাকা-১
    টাকার মোহে অন্ধ তুমি
    অন্ধ তোমার মন,
    তাই তো তুমি সর্বদা
    খোঁজ অন্ধজন।

    তোমার সকল ভালবাসা
    বিলীন টাকার তরে
    তাই তো তুমি অন্ধ আজো
    কাটছে জীবন ঘোরে।

    টাকার মাঝেই খুঁজছো তুমি
    তোমার সকল সুখ
    টাকার খেলা ব্যবসা তোমার
    ভাবছো এটাই সুখ।

    টাকার নেশায় তুমি এখন
    পাগল-অন্ধ প্রায়-
    সহজ-সরল জীবন তোমার
    কাটছে মোহময়।

    যে দিন তোমার জীবন-প্রদীপ
    সত্যি নিভে যাবে,
    থাকবে না আর কাটবে মোহ
    তখন কী লাভ হবে?

    অসৎ টাকা পাপকে টানে
    বাড়ে পাপের বোঝা
    যায় না ফেরা সহজ পথে
    হয় না ফেরা সোজা।

    টাকা দিয়ে যায়না কেনা
    সকল সুখের মুখ
    টাকা কেবল শত্রু বাড়ায়
    হারায় আসল সুখ।

    বন্ধু ভাবটি গলায় গলায়
    কিন্তু ও ভাই টাকা
    হারায় মিত্র বাড়ায় শত্রু
    সম্পর্ক করে ফাঁকা।

    সুখটা থাকে মনের মাঝে
    মনটা থাকে প্রাণে,
    টাকা কেবল পথটি দেখায়
    ভালো-কালোর সনে।
    [টাকার নেতিবাচক দিককে লক্ষ করে-]

    10
    8 Comments
Skip to toolbar