-
# ভালোবাসার_কবিতা
# আমি_এক_চিমটি_ভালোবাসা_চাই
==========================
আমি এক চিমটি ভালোবাসা চাই-
জলের মতো সরল,
জোছনার মতো নরম,
নুনের মতো স্বাদ,
শাপলার মতো উঁচু,
আকাশের মতো অগাধ,
মিষ্টি ঢালা প্রভাত।
আমি এক চিমটি ভালোবাসা চাই-
জীবনের মতো বোধ,
দুঃখ-কষ্ট শোধ,
মিষ্টি সকাল রোদ,
জোছনা ভরা রাত,
সন্ধ্যাতারার আলো,
সাদা কিংবা কালো।
আমি এক চিমটি ভালোবাসা চাই-
ফড়িং নাচন গোলাপ,
মন পাগলের হাওয়া,
পাখি ফেরা গোধূলী,
পদ্মবিলে যাওয়া,
নিত্য রোজের বাঁক,
ঝিঁঝিঁ ডাকের রাত।
আমি এক চিমটি ভালোবাসা চাই-
বাড়িয়ে দেয়া হাত,
বাঁকা চাঁদের রাত,
অভিমানী চোখ,
হৃদয় একটু কাঁপুক,
শেওলা পিচ্ছিল ঘাট,
হাতের উপর হাত।
▪ পার্থসারথি
22.05.218 Comments
Friends
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
D K MAHANTA
@dkmahanta01718942602
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
নন্দিনী
@nandini-chowdhuri
Diponkar Bhowmik Antu
@diponkar
Nilufar Ghani
@nilufar-ghani
Israt Lamia
@israt-lamia
Dhali Moin
@dhali-moin


প্রকৃতিই যে আমাদের ভালোবাসতে শেখায়, ভালো রাখতে শেখায়, ভালো দেখতে শেখায়… অপূর্ব সুন্দর ছন্দ দোলায় দুলতে শেখায়…