Profile Photo

Abdul LatifOffline

  • AbdulLatif
  • Profile picture of Abdul Latif

    Abdul Latif

    3 years, 8 months ago

    শরৎ এলে
    আবদুল লতিফ

    শরৎ আসে গান কবিতায়
    আসে কাশের বনে
    শরৎ আসে দূর্বা ঘাসে
    আসে নীল গগনে।

    শরৎ আসে সাদা মেঘের
    ভেলায় ভেসে ভেসে
    শরৎ আসে জুঁই শেফালী
    পদ্ম ভালবেসে।

    শরৎ এলে পুকুর বিলে
    শাপলা শালুক হাসে
    তালের পিঠার মিষ্টি সুবাস
    হাওয়ায় হাওয়ায় ভাসে।

    8
    5 Comments
Skip to toolbar