-
❤️নূরী কহেন ❤️
প্রিয় নূর,
ভালবাসা নিও। গুটি কয়েক প্রশ্ন করেছিলে তুমি আমার কাছে অনেকদিন আগে। ওই প্রশ্নগুলোর কোন উত্তর তখন আমার জানা ছিল না। সময়ের সাথে আমি এক এক প্রশ্নের উত্তর নিজের কাছ থেকেই পেয়েছি। সেই সব প্রশ্নের উত্তর আজ আমি তোমায় দিলাম।
💗তোমাকে কেন ভালবাসি সেটা আজ পর্যন্ত জানতে পারিনি। জানার চেষ্টাও কখনো করিনি। যেমন সাগরের নিচে কতটুকু গভীরতা থাকে সেটা কেউ জানে না, তেমন আমার ভালবাসার গভীরতা আমিও বুঝতে পারিনি। তোমাকে নিজের অজান্তেই অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তোমাকে বোঝানোর ভাষা আমি জানি না। আমি জানি না তুমি কেন আমাকে বুঝতে চাও না। আমি কি তোমার ভালবাসার যোগ্য নয়?
.
💗তোমাকে কতদিন ভালবাসবো সেটার উত্তরটা আমার শেষ নিঃশ্বাস তোমাকে দেবে। ভালবাসায় কোন দিন সময় বছর থাকে না; ভালবাসা সারা জীবনের। যে একবার সত্যি কাউকে মন দিয়ে ফেলে সে আর কখনো অন্য কাউকে সেই ভালবাসা দিতে পারে না। আমি তোমাকে অনেক ভালবাসি আর সারাজীবন তোমার আড়ালেই এইভাবে তোমাকে ভালবেসে যাব।
.
💗তোমার আমাকে ভালবাসি বলাটা আমার অনেক ভালো লাগে। আমাকে অনেক বেশি কেয়ার করে রাখাটা আমার অনেক বেশি ভাল লাগে, শাসন করে আমার বুকে টেনে নেওয়াটাও অনেক ভাল্লাগে৷ তোমার হাতে হাত রেখে কাঁধে মাথা রেখে বসে থাকতে ভাল লাগে।আমার দুষ্টমির কথায় হঠাৎ করে তুমি মুচকি হেসে দাও সেটাও অনেক ভাল্লাগে। সব থেকে বেশী ভালোলাগে ভালোবেশে নূরী বলে ডাকাটা। আর অনেক অনেক ভালবাসা দিয়ে যত্ন করে আগলে রাখাটা। ভালবেসে যা করো সবটাই আমার ভাল্লাগে!!
.
💗তোমার যে কাজটি ভালো লাগে না তার মধ্যে প্রথম হল অবহেলা। তুমি আমাকে অবহেলা করলে আমার অনেক কষ্ট হয়। তুমি জানো কি না জানি না কিন্তু তুমি একটু অবহেলাতে আমি এতটা কষ্ট পায় সেটা শুধু চমি আর আমার আল্লাহ জানে। তুমি রাগের মাথায় যা যা বলো পাষাণ হয়ে যাও তোমার ভালবাসার কথা ভুলে যাও আমাকে অনেক কষ্ট দাও। আমি এমনও দিন আছে তোমার জন্য কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে ফেলেছি। তবুও আমার ভালবাসা কমেনি।
.
💗এমন একটা সময় নেই যে তোমার কথা আমার না মনে পড়ে। আমার না মনে পড়াতেও তুমি আছো। আমার নিঃশ্বাসে প্রশ্বাসে সবটা জুড়ে শুধু তুমিই আছো। তোমার বিষয়ে লিখতে গেলে তা শেষ হবে না। কারণ এখন আমার হাসি কান্না দুঃখ কষ্ট সব কিছুই শুধু তুমি। তোমাকে মনে পড়ে না এমন একটা সময় নেই। তোমাকে মনে পড়ার কথা শেষ হবে না। আমার যখন অনেক কষ্ট হয় তখনও তোমাকে ভীষন ভাবে মনে পড়ে।
.
💗 তোমাকে নিয়েই এখন আমার জীবন হয়ে গেছে। তোমাকে নিয়ে আমার যত ইচ্ছা যত স্বপ্ন যত আশা ভরসা। তোমার সাথে সারাটা জীবন থাকতে চাই। ভালবসারা মানুসের সাথে সারাজীবন কাটানোর মত আনন্দ আর হয় না। তোমাকে নিয়ে এত এত স্বপ্ন তুমি কল্পনাও করতে পারবে না। সব ছোট বড় স্বপ্ন ইচ্ছা তোমাকে নিয়ে সাজিয়েছি।
.
💗 আমার জীবনে তোমার গুরুত্বের কথা যদি বলতেই হয় তাহলে এক কথায় বলবো তুমি আমার নিঃশ্বাস!! নিঃশ্বাস ছাড়া যেমন একটা মানুস বেঁচে থাকে না। তেমন তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা মানে জীবন্ত লাশ। আমার জীবনে কাউকে যদি অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি তাহলে সেটা একমাত্র তুমি। অনেক বেশি প্রয়োজন তোমাকে আমার জীবনে।
.
💗 তোমাকে বিশ্বাস করি অনেক বেশি। বিশ্বাসের জন্য হয়ত এতো ভালবাসি। বিশ্বাসের জন্য হয়ত এতোদিন এক সাথে থাকতে পেরেছি এক সাথে প্রতিটা কাজে প্রতিটা জিনিসে তোমাকে বিশ্বাস করে সবটা বলতে পেরেছি। অনেক বেশি বিশ্বাস করি তোমাকে আমার থেকেও বেশি। নিজের প্রতি যতটা না বিশ্বাস আছে তোমার প্রতি তার থেকে অনেক বেশি আছে।
.
💗 মৃত্যু এমন একটা জিনিস যখন আসে কেউ ঠেকাতে পারে না। তবুও সব সময় আলাহর কাঋে নামাজে দাড়িয়ে দোয়া করি তুমি বেঁচে থাকো ভালো থাকো। তোমাকে হারানোর কথা ভাবতে গেলেও চোখের কোনে পানি চলে আসে। আলাহ আমার আয়ুটুকু তোমাকে দিয়ে দিক। তুমি সুস্থ ভাবে বেঁচে থাকো। ভালো থাকো। তোমাী খারাপ কখনও চায়নি; আর যেনো কখনও না চাই। তোমার কথা লিখে শেষ করতে পারব না। কারণ ভালবাসা কখনো লিখে শেষ হয় না। সব কথার শেষ কথা “তোমাকে অনেক বেশি ভালবাসি”
ইতি,
তোমার ভালবাসা
নূরী💜2 Comments
Hope is the good thing, May be the best of all things, And good things never die
Nur
Friends
মিথিলা কনক
@methila06
ইকবাল আহমেদ
@iqbal
Araf-Mahmud
@araf-mahmud
nomanur-rahman
@nomanur-rahman
Rehana Akter
@rehana-akter
Md-Maruf-Hasan
@md-maruf-hasan
Jannatul Ferdausi
@ferdausi
Arif Muslimeen
@arif-muslimeen
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid



সুন্দর গদ্য। অভিনন্দন।