Profile Photo

Afsar HaiOffline

  • Afsar-Hai
  • Profile picture of Afsar Hai

    Afsar Hai

    3 years, 8 months ago

    বিপ্রতীক
    এবং অপর জন….৫

    পালাও, এ জলের অক্ষ ছেড়ে,
    অন্ধকার যেমন, জাগিয়ে তোলে
    পূর্বজন্মের ভয়,
    তেমনি চোখ ধাঁধাঁনো আলো।।
    মানুষ বাঁচে মধ্যবর্তী স্বপ্নে,
    এর মধ্যে উঁচু নীচু, ভেদ অভেদের
    সামান্য তারতম্যে। প্রখর রোদে
    পুড়ে যাওয়ার আগে, পালাও
    ফিরে যাও তোমার নিজ দ্রাঘিমায়।।

    এ জলের অক্ষে সব, দ্রুত
    পচে যায়, মানুষ গলে সাদা হাড়,
    পড়ে থাকে। অথচ তোমার দ্রাঘিমায়,
    শুনেছি প্রাচীন ম্যামথ ভেসে ওঠে
    নীল বরফে, তোমার দ্রাঘিমায়
    আজো ষোড়শী তুমি, শাদা হাড়
    ছুঁতে পারে না তোমায়।।

    অন্ধকারে দু’হাত বেঁধে, উন্মুখ
    চেয়ে থাকো আলোর দিকে,
    আলো কাছে এলে, জিউসের
    ভয় তোমাকে পেয়ে বসে।।
    জানোতো, বিজয়ে চিরকাল
    হাত ভেজে কাপুরুষের
    দহনটুকু বীরের।।

    4
    3 Comments
Skip to toolbar