Profile Photo

Rmark RoBiOffline

  • RmarkRoBi
  • Profile picture of Rmark RoBi

    Rmark RoBi

    3 years, 8 months ago

    থাকতে সময় গাঁথ মালা
    আরমার্ক রবি

    সরষে মাঝে ভূত আছে ভাই, কেমনে সে ভূত তাড়াই ?
    পর দোষিয়া বাড়ছে শুধু আপন যন্ত্রণাই ।
    ভালবাসায় খামতি নাই
    বিশ্বাসেও কমতি নাই
    এমন ভাবে মারছে হালায় টের না যেন পাই ।

    বিধির বিধান ফলবে কহন এই ভাবনাই আছি
    অলস দেহে গন্ধ বহে গান করে যায় মাছি
    রণের নাহি শক্তি যাচি
    আপন কেবল কষ্ট রচি
    যাতন তবে সইতে হবে যতকাল না পন্থ বাছি ।

    আমার মতো কপাল পোড়া কে আছে আর ভবে ?
    কয় দিনই বা রবে ,
    আর কত কাল খাবে ?
    আঙ্গুল চুষে আছি বসে এই কথাটাই ভেবে
    অথচ তাহার ঊষার-দুপুর, আমার সূর্য ডোবে ।

    আপন ঘরের নাই কারও খোঁজ, পরের নিন্দা করি
    করছে তারাও খবরদারী
    বাপ দেখান এ পথ ধরি
    লজ্জা পেয়ে মুখ লুকাই আর দুঃখ লাগে ভারী !
    অনুতাপে আর লাভ কি বা হয় ডাক দিল হায় ওপার দেশের গাড়ি ।

    কালের পরে কাল চলে যায় মহাকালও হয় ইতি
    খোদার তরে মানুষ তোমার হয় না কি ভয় ভীতি ?
    দশা কালে আল্লাহ্‌ ডাক এই কি তোমার রীতি ?
    থাকতে সময় কর গীতি
    সততাকে জীবন সাথী
    পরকালে নইলে তোমার আসবে ভয়াল রাতি ।

    5
    6 Comments

Friends

Profile Photo
Antora-Bakshi
@antora-bakshi
Profile Photo
Cr-Abdullah
@cr-abdullah
Profile Photo
Merina-Mira
@merina-mira
Profile Photo
কাব্য রঙ
@mahbuba-hasin
Profile Photo
Mehrin Islam
@mehrinislam102
Profile Photo
SK-Mithun-Sarker-Ripon
@sk-mithun-sarker-ripon
Skip to toolbar