Profile Photo

Emotionless RimaOffline

  • Emotionless-Rima
  • Profile picture of Emotionless Rima

    Emotionless Rima

    • 4 years ago

    #Irobhothi
    Emotionless Rima
    অ্যারোভথি-IROBHOTHI
    পর্ব-০৮ঃ
    মহী— আমি কিছু বুঝতে পারছি না। আমি কেন চড় মারব?(একটা কথা স্বপ্ন দেখার পর তা আর আনার মনে থাকে না।)
    রাই—ও ঠিক বলছে মহী। কাল রাতে বিছানা থেকে পড়ে তুমি জ্ঞান হারালে। আর আজ ভোরে বাথরুম থেকে এসে দেখলাম তুমি বিছানায় বসে ছিলে,আর হাতে কি যেন করছিলে, আমি কফি বানিয়ে এনে তোমাকে দিলাম, তুমি কফি মুখে না দিয়ে হাতে ঢেলে দিলে, তারপর তোমাকে ডাকলাম,তুমি হাত নাড়তেই আছো,আমি বরফ নিয়ে তোমার হাতে লাগাতেই তুমি আমাকে….(চোখের কোণের পানি মুছে নিয়ে) চড় মারলে। কিন্তু কেন মহী..?!
    মহী—ইরভথি ,তুমি এখন বাহিরে যাও। (ও চলে গেল) রাই , কান্না করো না, আমি তোমাকে কখনও চড় মারতে পারি না। আর আমার কেবল ঘুম ভেঙেছে । কেঁদো না প্লীজ, লক্ষীটি আমার(ওর মাথাটা বুকে এনে জড়িয়ে শান্তনা দিতেই ও আমাকে সজোরে ধাক্কা মেরে সরিয়ে দেয়)
    রাই— কালকের কথায় তুমি এমন করছো তাই নয় কি..?! তুমি মনডে পার্কে যাবে না?! এই ড্রামার কি দরকার ছিল মহী..?!
    মহী—না, দেখ আমার কিছু মনে পড়ছে না। আমি যাব তোমার সাথে । যাব না কেন, শুধু একটু বিরক্তি লাগে তাই আর কি!
    রাই—ওকে,ব্রেকফাস্ট করে নাও। চলো।
    মহী— (চোখের পানি মুছতে মুছতে) পাগলি,এইবার হাসো একটু।
    রাই— তুমি এখনও ছড়ি বলো নাই মহী!
    মহী—ও হা, I’m really sorry.
    রাই—🙂

    মনডে পার্ক
    মহী—দেখ এসব কেমন যেন আমার ভাল লাগছে না।
    রাই—চুপ কর মহী। দেখ ঐখানে সবাই কত সুখে আছে। কত মজা করছে।
    মহী—ওরা যা করছে সব মিথ্যে রাই। তাহলে ওসবে কি মজা আছে। ওরা যা খাচ্ছে সব মিথ্যে খাবার। সবটায় ধোকা।
    রাই—সেটা শুধুই তোমার ধারণা। একটা কথা কি জানো মহী! তুমি অনেক ভালো বিজ্ঞানী কিন্তু তুমি সফল হতে পারো না শুধু তোমার এই খামখেয়ালী স্বভাবের জন্য।
    মহী—তুমি ঠিক বলেছ রাই কিন্তু কি জানতো আমাকে পৃথিবী আকর্ষণ করে। মনে হয় যেন ওরা বিপদে আছে ওদের বাঁচাতে হবে আমাকে।
    রাই—চল মহী, এসব নিয়ে পড়ে কথা হবে।

    10
    8 Comments
Skip to toolbar