Profile Photo

shamsuddin harunOffline

  • pressmanbd
  • Profile picture of shamsuddin harun

    shamsuddin harun

    3 years, 8 months ago

    শুধু তুমিই জানো না
    শামসুদ্দিন হারুন

    পাহাড়ের খোঁড়লে থাকা রঙিন পাখিরা জানে
    আমি ভালো নেই, তাই ভালো নেই পাখিদের মন,
    ছাদ বাগানের চন্দ্রপ্রভা, সেও জানে কর্কট বিভ্রমে
    ঝাঁক বাঁধা শকুনেরা কেন ঠোকরায় সারাটি ক্ষণ ।
    অস্থির সময় যাচ্ছে কেবল, সময় জুড়ে অস্থিরতা
    এ খবর কোকিলেরা জানে, জানে দূরের মিসিসিপি,
    পাড় ভাঙ্গা নদি কেড়ে নিয়ে গেছে আমার বসত
    অথই অনলে হৃদপিণ্ড পোড়ে, পুড়ে যায় পাণ্ডুলিপি ।
    পাখিরা জানে, গাছেরা জানে, জানে দশ দিগন্তের বিবর্ণ ভূমি
    আমি ভালো নেই, আমি ভালো নেই, শুধু জানো না তুমি‍।

    5
    2 Comments
Skip to toolbar