Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    3 years, 10 months ago

    “মরমে মরন”
    রুবা//
    ০৪/১০/২২

    এ জগতে সহজে নিয়ত মৃত্যু হয়,
    তবে মৃত্যুটা হৃদয়ের।
    যেখানে কারো সহানুভূতির স্পর্শ নেই,
    আছে কেবল তিরস্কার ধ্বনি।
    হৃদয় যার দিকে ধাবিত হয়,
    সে-ই মরন গর্তে তাকে ছুঁড়ে ফেলে।
    তারপর! থাকে শুধু অবয়বের নড়াচড়া।
    যেনো হতাশা দিয়ে বাঁধা মৃত্যুর হাতকড়া।
    নিঃশ্বাসেরা আপন কর্ম চালিয়ে যায়,
    যতোদিন না আসে সে অমিয় ক্ষণ।
    যেখানে সবুর করে অপেক্ষায় শান্তির বার্তা,
    হতাশা, ক্ষোভ আর দুঃখেরা সেখানে অচল।
    মানুষ যখন শান্তি চায় এগিয়ে আসে সে সময়,
    কখনো খুব দ্রুত! কারোরটা আবার পিছিয়ে।
    তবে সে নিরাশ করেনা কাউকে ,
    সে আসে বুক ফুলিয়ে আপন বচন বাঁচাতে।

    2
    1 Comment
Skip to toolbar