-
আম্পান
………………………………………………………………মাঝ সাগরে আমার ভেসেছে আবার ঝঞ্ঝার সাম্পান,
মহা পৃথিবীর আমি মহাবীর আমি বীরবাহু আম্পান।শুনে আমার এই নাম কাঁপি ধরাধাম কাঁপে বুড়ো মহাকাল,
এই ঘূর্ণির হাত কাঁপায় ত্রিনাথ উড়ে তার জটা জাল।
শূণ্যেতে আমি একা নেচে চলি একা একা আমি হাসি
চির সুখী নীড় আমি ভাঙি চৌচির আমি ভীষণ সর্বনাশী
প্রতি নিয়ত যে এই ভাঙনের খেলা হেসে হেসে যাই খেলে,
আমি জ্বালা বিভাবরী বুকে ঠেসে ধরি পৃথিবীরে বাগে পেলে।
তাই থর থর থর কাঁপে চরাচর শুনে গো আমার নাম।
নদী গিরি বন-ভূমি নিতি পদচুমি জানায় গো পেন্নাম।
তবু বা- হাতে ধরে ধরণীর ঝুঁটি
বায়ুর শিকলে চেপে ধরি টুটি,
রক্তিম চোখে হানি গো ভ্রু-কুটি
আমি ভীম্ বেগবান।
বিষে-বিশান্তি আমি অশান্তি আমি থেমে গেলে সুনসান।আমা ক্ষেপে গিয়ে কেউ সীমার যে বলে কেউ বলে জল্লাদ
কেউ কি গো জানো আমার বুকেও জাগে ধ্যানী প্রহ্লাদ?
কেন ভাঙিচুরি আমি ঘর বাড়ি বোঝ কি গো সেই ব্যথা
আমি শুধু ছল; তোমাদেরই কল আমার জন্মদাতা।
তোমরা তোমাদের জালে ধরা পড়ো আমারেই দাও দোষ,
আমার ‘পরেই পড়ে তোমাদের যাবতীয় যত রোষ।
তোমরাই তাপী, তোমরাই পাপী তোমাদেরই কৃতপাপ
মোছাতে গো আমি আসি বারে বারে বুকে নিয়ে অভিশাপ।শত শত অনাহারী করে আহাজারী করোনার জ্বরে মরে
তবু ত্রাণেরই চাল, নুন-তেল-ডাল তোমরা লুকাও ঘরে।
যখন সচল বিশ্ব পুরোই অচল, নেই কো অভয় মন্ত্র
তখন দেখিয়ে অভাব মূল্য বাড়ানো স্বভাব, টাকা কামাবার যন্ত্র।বন্ধু যাদের ঠকিয়ে গড়ছ প্রাসাদ, তারা তোমাদের ভাই
তবু তাদেরই গলায় ধরছ করাত, তোমার লজ্জা নাই?
তোমাদের কল শুষছে শ্যামল কোমল বসুন্ধরা,
গ্রাসছে যে সুখ, বাড়ছে অসুখ, বাড়ছে ক্লান্তি জরা।কল কারখানা গড়ে শিল্পের নামে গড়েছ যে কৌশল,
পড়ে সেই ফাঁদে গরীবেরা কাঁদে মূর্ছিত দুর্বল।
আজ গ্যাসে গ্যাসে মহা শূণ্য পূর্ণ, নামছে এসিড বৃষ্টি
আইলা, সিডর, বুলবুলেরাও তোমাদেরই নিজ সৃষ্টি।
নিজ ছোঁড়া বাণে আহত তোমরা, গাই তোমাদেরই জয়গান
নাশতে তোমারে এসেছি গো ফিরে আমি সাইক্লোন আম্ফান।২০.০৫.২০২০
আমি যে ধর্মেরই হই না কেন আমাকে শ্রদ্ধা করতে হবে সকল ধর্মকেই, সকল ধর্মের মানুষকেই।তা না হলে আমি কিসের ধার্মিক?পবিত্র রমজানে যে আম্পানের আবির্ভাব আপনি কি ব্যাপারটাকে স্বাভাবিক মনে করেন? কি পরিমাণ পাপ আমি করেছি যে তার ফলশ্রুতিতে, তারই জের ধরে স্রষ্টা রমজানের মতো পবিত্র মাসে আমার উপর আম্পানের মতো উপহার দিলো, করোনার মতো পুরষ্কার দিলো????
4 Comments-
-
গুনাহ্গারের অশ্রুভেজা দোয়া মালিকের সবচেয়ে প্রিয় বস্তু… কিভাবে কিভাবে গুনাহের খাতা আস্তে আস্তে ভারী হয়ে গিয়েছে বুঝে উঠতে পারিনি…!! এত এত নমুনা, এত সতর্কতা সংকেত, অসংখ্য নিদর্শন পাওয়া সত্বেও এ গাফেলতির কি জবাব দেবো জানিনে…!!! বেঁচে আছি, ফেরার সুযোগ রয়েছে এই অগনিত শুকরিয়া…
-

অরিন্দম সাইফুল্লাহ্
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Romana Rohomoti Shraboni
@romanarohomotishraboni
মো:শাহীন হাওলাদার
@hmshahin
Shrabon
@shrabon1
Smsadek__
@smsadek__
Deepro Ruhul Wahab
@deeproruhulwahab
আনিস কবির
@aniskabir
মোঃ রাঈদুল ইসলাম
@mdraidulislam
তাসনিম শাহরিয়ার
@tasnimmmm



প্রতিটি প্রাণে আত্নকর্মের চর্চা হোক