Profile Photo

Rehana AkterOffline

  • RehanaAkter
  • Profile picture of Rehana Akter

    Rehana Akter

    3 years, 8 months ago

    সুখ তুমি কোথায় ছিলে ?
    (২য় খন্ড )
    রেহানা আকতার

    সুখ তুমি কোথায় ছিলে
    কেন দাওনি ধরা
    তোমার জন্য হয়েছি আমি ছন্নছাড়া।

    একা একা বৃষ্টিতে ভিজে
    আমি কান্না করেছি বার বার
    চোখের পানি বৃষ্টিতে মিশে হয়েছে একাকার।

    অভিমানী মন তখন বলে মুখ ফিরে
    সুখ তুমি কোথায় ছিলে
    দুঃখ যখন ছিল আমায় ঘিরে।

    সুখ তুমি লুকিয়ে ছিলে
    কোন গহীন আঁধার আড়ালে
    দোষ কি হতো আশার হাত বাড়ালে।

    তোমায় নিয়ে সব আঁধার
    হবো আমি পার
    থাকুক বাধা পিছন ফিরে তাকাবো না আর ।

    সুখ তুমি কখনও আমায়
    রেখো না একা একা
    দুঃখ আমায় গ্রাস করে যখন পায় দেখা।

    ছায়ার মতো আমার পাশে
    সুখ তুমি থেকো
    ভালোবেসে তোমার জন্য জীবনটা যে দেবো।

    সুখের বাড়ি আমার বাড়ি
    রইবে নাকো দূর
    একই বাঁশিতে তুলবো দুজন একই গানের সুর।

    8
    1 Comment

Friends

Profile Photo
Md Ahsan Habib
@md-ahsan-habib
Profile Photo
Mahbub Al Hasan
@mahbubkfdj
Profile Photo
md.iqbal hussain
@loneliness-boy1
Profile Photo
Arif-Arian
@arif-arian
Profile Photo
তুলি
@tultuli
Profile Photo
Afifa Sultana
@afifa-sultana
Profile Photo
কাব্য রঙ
@mahbuba-hasin
Skip to toolbar