-
হুট করেই 👰নূরীর সাথে পরিচয় হয়ে যায়। পরের ব্যাপারটা সত্য নয়ত বা কাকতালীয়। সে যাই হোক পরিচয়ের দুদিন বাদেই তার সাথে ফোনে কথা। ইনিয়েবিনিয়ে কিসব কথারে বাবা!! কথার ফুলঝুরি🌸 নিয়ে হাজির হতাম দুজনে! কথার মেলা বসত রোজ রাতে। কোথায় পেতাম এত কথা কে জানে! তবে,মন্দ লাগত না সেসব কথা গুলো।সব কিছু স্বপ্নের মত চলতে থাকে সপ্তাহবাদে তার সাথে দেখা। কলেজের সামনে ব্রীজের🎢 উপর। নকল তিলের মোহটা বেশ ভাল ছিল। প্রথম দেখা করতে যাওয়ার সময় যে কিছু নিতে হয় তা আমার জানা ছিল না। তবে ওর জানা ছিল। আসলে মেয়েরা এসব বিষয়ে বেশী পটু! আর না হয়েও বা কি করবে কদিন বাদেই তো স্বামীর সেবা করতে হবে। এটাই তো বাঙালি মেয়েদের সংস্কৃতি! নূরী চকলেট আর চুইংগাম দিয়ে ছিল। চকলেটটা🍫 এখনো সযত্নে তোলা আছে। ভাল ছিল প্রথম দিনের সাক্ষাৎটা। মনেই হয়নি প্রথম দেখা এটা। আসলে কিছু ব্যাপার এমনি হয়। যার না থাকে কোন ব্যাখ্যা না থাকে কোন সারমর্ম। বস্তুত পক্ষে সেসবের দরকার ও নেই! শুধু দরকার 💝ভালবাসা💝, ভরসা, বিশ্বাস!!
আর মাত্র একশ💯 বছর পরে আমরা কেউ আর থাকব না ঐ দুর্ধর্ষ চাঁদটা দেখার জন্য, সারাটা রাত ছাঁদে পার করে দেবে অন্য কোন প্রজন্ম অথবা তারা চাঁদ🌙 ভালবাসবে না, ☕চায়ের কাপগুলো অন্য কেউ দখল করে নেবে! রাস্তাগুলোতে নতুন পায়ের ছাপে ঢেকে যাবে আমাদের ছাপ গুলো, আমরা চলে যাব মৃতদের মিছিলে। তবুও কেন অযথা এই ঝগড়া , মনমালিন্য, স্বার্থপরতা, অন্য ছেলের দিকে তাকনো ? একবার হৃদপিণ্ড ছুঁয়ে দেখ , এখনো জীবত আছ , চাইলেই হাসতে পার, প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পার, ভুলগুলো আবেগে আগলে ধরতে পার , আমার গালে চুমু দিয়ে বলতেই পার ভালবাসি! একদিন পারবে না! জীবন ভয়ানক সুন্দর , ভেবে দেখ একদিন এই সুন্দর চাইলেও আর পাবে না, ফিরে চাইলেও কি সব পাওয়া যায় কিছু সময় কিছু দিন কালের মাঝেই হারিয়ে যায়!সময় থাকতে উপলব্ধি কর।।
অটুট থাকুক ভালবাসা💞💞2 Comments
Hope is the good thing, May be the best of all things, And good things never die
Nur
Friends
মিথিলা কনক
@methila06
ইকবাল আহমেদ
@iqbal
Araf-Mahmud
@araf-mahmud
nomanur-rahman
@nomanur-rahman
Rehana Akter
@rehana-akter
Md-Maruf-Hasan
@md-maruf-hasan
Jannatul Ferdausi
@ferdausi
Arif Muslimeen
@arif-muslimeen
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid



অসাধারণ