-
জগদ্ধাত্রী
অরন্য হিল্লোলঅস্থির নব চিক্তে খুজে ফিরি তারে
সে যেন মিশে আছে শত পল্লবের ভীরে
তৃষিত নেত্রে তাকিয়ে রই সবুজ কাননে
ছুটে চলি তড়িৎ নেশায় রঙিন আকর্ষনে।
সে যে কোন কাননের ফুল বুঝিনি এ হিয়ায়
বাধিয়াছে সে মোরে স্নিগ্ধ মোহের মায়ায়,
সে যে কোনো অলীক বিমুর্ত মোহিনী নয়
সে কোন প্রাচীন পুরানের বিনাশিনীও নয়।
সে যেন শারদ সুন্দরী দুর্গা হইতেও উত্তম
সুভ্রা শিশিরে স্নাত তাহার মন অতিব নরম
মহা দশমীতে জগদ্ধাত্রী নেয় চির বিদায়
তব সেই লাস্যময়ী সানন্দার নেই কোন ক্ষয়।6 Comments
Friends
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl
Soumaya-Islam-Rimi
@soumaya-islam-rimi


সুন্দর বন্দনা! তবে আমার মনে হয়, জগদ্ধাত্রী এই জগৎ ছেড়ে কখনোই বিদায় নেয়না। বরং আমরা বিদায় দেই আমাদের মন থেকে। আমরা ভুলে যাই শুভ শক্তির মহিমা। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন কবিপ্রিয়!