-
আজ অক্টোবর ০৫, ২০২২, বিশ্ব শিক্ষক দিবসে আমার প্রিয় শিক্ষক শিক্ষিকার উদ্দেশ্যে নিবেদিত)
মহীরুহ
হে জ্ঞানের গুরু,
তোমরাই ছিলে মোদের সবুজ তরু,
পত্রপল্লবে সুশোভিত শ্যমল বনানী।
স্নেহময়ী জনক জননী,
তোমাদের চরণালয়ে,
সপেছিলেন চারা নি:শঙ্ক আশ্রয়ে।
রোদ, বৃষ্টি, আলোর নির্ঝরে,
তুলেছ করে পরিপূর্ণ মোদেরে।
গুরু হয়ে স্নেহের সৌরভ নির্ঝরে,
করেছ মোদেরে স্নিগ্ধ সুরভিত।
কাদামাটির শুস্ক পাতারমর্মরে,
সুকোমল জলে করেছ প্লাবিত।
ফোটাতে মোদের জ্ঞানের রঙ্গন,
তুলিতে নিজেই করেছ অংকন।
অম্লমধুর শাসনে যেমনি ,
জ্বালিয়েছ জ্ঞানের প্রদীপ।
মাথায় হাত রেখে তেমনি,
দিয়েছো মমতার আশীষ।
হাজারো শৈবালে হয়ে জর্জরি,
শিখিয়েছ মোদের চালাতে তরী।
তোমাদের প্রেরণা মোদের জীবনে,
স্বপ্নের সোপান আরোহনে,
চলার শক্তি করেছে সঞ্চালন।
মৃয়মান পাতায় দিয়েছে সঞ্জীবন।
গতিপথে যত আসুক অবরোধ,
সামলে নিতে শিখিয়েছ বোধ।
যত বড় হই , শ্রদ্ধা, বিনয়,
হবেনাকো ক্ষয়,
তোমাদের তরে।
প্রার্থনা করি আগামী কলি প্রথম প্রহরে,
তোমাদের মত পায় যেন মহীরুহ,
স্নেহ শাসনের মধুর আবহ,
রাখবে ঘিরে তাদের বলয়।
সহিষ্ণুতার প্রগাঢ় ছায়ায়,
কোন চারা যেন অঙ্কুরে না হারায়।
আতঙ্কে নয়, আনন্দের ছোঁয়াতে
সিক্ত হবে জ্ঞানের আলোতে।
রৌদ্র ছায়ার সমানুপাতে
রোশনী ছড়াবে হাতে হাতে।-
-
যেকোনো মানুষের জীবনে তার মেধা, মনন এবং মানবিকতার বিকাশে শিক্ষকমন্ডলীর ভূমিকা অনস্বীকার্য… স্নেহ ও শাসনে ন্যায় ও অন্যায়, সত্য মিথ্যা পার্থক্যকরণ, শিষ্ঠাচার ও সহনশীলতার মত মানবিক গুণাবলীর প্রথম প্রাতিষ্ঠানিক পাঠ যাদের হাত দিয়ে আসে তাঁরাই আমাদের সর্ব্বশ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী… বিশ্ব শিক্ষক দিবসে সবার প্রতি আমার শুভ কামনা রইলো…
-
-
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan


চমৎকার