-
মরীচিকা
তারা বলে, আশা, সে তো মরীচিকা
মোরা বলি, আশা, সেতো বেঁচে থাকা।তারা বলে, যেয়োনা কো ও পথ-পানে,
ও পথে মৃত্যু ডেকে আনে।
মোরা বলি, এই জীবনের আছে মানে
ও তো মুক্তি জাগায় প্রাণে।মিথ্যা, ভ্রম ও-পথ- তারা রেগে বলে,
হতাশায় ভরা ও পথে হাজার ছলে-।
মোরা বলি, অরুণ প্রাতের তরুণ দলে,
চলো ছুটে নবারুণ, যাহা আছে ভালে।তারা বলে, বৃথা কেন যাও মেরু সন্ধানে?
বলি, হেথা যাওয়াটাই এ জীবনের মানে।
ওরা বলে, ও পথে জরা-মরা চির অভিশাপ
বলি, ওরে নবীন,তব নেই ভ্রান্তি -পরিতাপ।ও পথ দীর্ঘ কাঁটায় ভরা, মুত্যু-জরা- বলে-
বলি, তাতে কি? হেথায়ও পূণ্য আত্মা চলে।হতাশা বলে,ওতে নিরাশা, নিদাঘ পিয়াসা-
তাই বলে টলবোনা মোরা, বলে প্রত্যাশা।
মৃত্যু বলে, ও পথে কেউ আসেনাকো ফিরে
জীবন বলে, কুচ পরওয়া নেই,সজিব তারে।আঁধার বলে, সে পথে চলা ভীষণ অন্ধকার,
বলে আলো, হোক আঁধার, তবু পারাবার।’
আলো, সে তো আলেয়া- বলে অন্ধকার,-
‘এখনি হবে দূর জুলুমাত’,আলো আবার।গোধূলি বলে, আহা তমসা, আঁধার-কুয়াশা
প্রভাত বলে, কুচ পরওয়া নেই,ও ধোঁয়াশা!
এখনি উঠিবে প্রভাত রবি, জাগিবে ভালো-
ভাগিবে হতাশা, আঁধারে জরা, মৃত্যু-কালো।
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
নোমান খালভী
@nomankhalovi
Nahar moyna
@moyna
প্রাপ্তি রোজারিও
@praptirozario
কোহিনুর বেগম
@kohinoorbegum
Jannatun Nur
@jannatun-nur
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
মো. রউফুল আলম
@rouful



Nice