Profile Photo

Md.Emamuzzaman WahediOffline

  • Emamuzzaman
  • Profile picture of Md.Emamuzzaman Wahedi

    Md.Emamuzzaman Wahedi

    • 4 years, 1 month ago

    একলা এসো একলা ঘরে
    মো. ইমামুজ্জামান ওয়াহেদী

    একদিন একা আইসো আমার বাড়ি,
    বাড়ির পথের চতুর্দিকে বৃক্ষ সারি সারি।
    সেথায় গেলে একলা পাবে মোরে,
    দিন-দুনিয়ার বাস্তবতা সবটা আমায় ঘিরে।

    এদিক-ওদিক দ্বার পাবেনা খুঁজে,
    চাইলে আমায় দেখতে হবে চোখগুলো খুব বুজে।
    এই যে দেখা, চোখের দেখা নয়,
    মনের দেখায় সব দেখা যায়, নিশ্চিত, নির্ভয়।

    বাড়ির ছাদের এক কোণে এক গেট,
    তার ভেতরে সবুজ, নরম, অদ্ভুত কার্পেট।
    তাহার পরে হাত বুলিয়ে বেশ,
    পাইবে আমার গন্ধ ঈষৎ, স্মৃতির পরম রেশ।

    কার্পেট-রূপি সেই সে নরম ঘাস,
    হয়ত আমার যত্নে ফলা সবটা প্রেমের চাষ।
    সে সব মোরে পরম আদর করে,
    ছাদটা জুড়ে কোণায় কোণায় রইছে আমায় ঘিরে।

    এই দুনিয়ার সবার ঘরের মেজে
    আমার ঘরের ছাদটা তাহার সমান্তরাল সাজে।
    উঠতে সেথায় লাগবে নাকো সিঁড়ি,
    থাকতে সেথায়, রইবেনা কেউ করতে পীড়াপীড়ি ।

    নিজের প্রেমেই আসতে হবে সেথা,
    ভাবনা আমার তোমার মনে জাগায় যদি ব্যথা।
    ফেরার সময় লড়ব ভীষণ, একা,
    কিন্তু সেসব ব্যাকুল বেদন যাইবে নাকো দেখা।

    একলা আমার একলা ঘরের ধার-
    একলা এসো অবাধ প্রেমে, অন্তত একবার।

    11
    7 Comments
Skip to toolbar