-
স্মরণে
তিনটি বছর হয়ে গেছে লীন,
বাতাসের সেই রক্তের গন্ধ আজও হয়নি বিলীন!
শুকায়নি এখনো মায়ের আঁচলে
লেগে থাকা ঘর্মসিক্ত মুখের সৌরভ,
বাবার মুখে ভেসে থাকা সেই স্বপ্ন প্রদীপের গৌরব।
এ দেশ ভুলেনি তোমার আত্মার শুভ্রতা,
বুকের তাজা রক্তের নহর,
যে রক্তের প্রচ্ছন্নতায় ছিল গাঁথা,
স্বদেশের প্রতি ভালবাসার লহর।
বুকের রক্তে দিয়ে গেছ প্রাণ,
তবু করে গেছ অন্যায়কে ম্লান।
প্রতিবাদের সেই জাগ্রত অক্ষর,
এনে দিল তোমায় অন্তিম স্বাক্ষর।
দিয়ে একবুক রক্তের অঞ্জলী,
হলে অনাদিকালের সহিংসতার বলি।
আমরা মুছাতে পারিনি স্নেহসিক্ত
বাবামায়ের, শত বেদনার জলে রিক্ত
হৃদয়ক্ষরিত সেই রক্তের ক্ষতমুখ,
শূণ্যতার অতলান্তে হারিয়ে যাওয়া সুখ,
অন্যায়ের দেয়ালে দগ্ধায়িত ধমনীর রক্তনীর
শুধু একফোটা পেয়েছে শিশির।
আমরা দিতে পারিনি রূপায়ন
ভালবাসার রংতুলিতে আঁকা,
প্রজাপতির মধুর আবেশমাখা,
একটি প্রার্থিত স্বপ্ন মঞ্জরীর অংকুরন।
চাইনা তবু বিবেকহারা
আর কোন পশুর দংশন
নিভিয়ে দিক প্রচ্ছন্ন কোন অবিচ্ছুরিত দীপকের প্রজ্জ্বলন
এদেশের বিদ্যাকাননে
কুসুমকলি হয়ে উঠুক চারা,
যে কলির বুকে বইবে সুমননের অমিয় ধারা।
শিরায় উপশিরায় আলোকের পাথার,
ঘুচিয়ে দিক সহস্র বিবরে প্রোথিত আঁধার।11 Comments-
-
কোনোভাবেই কোনো অন্যায় অপরিশোধ্য থাকে না… আলোর নিশানা কেউ কেউ এভাবেই দিয়ে যায় পরবর্তীগণের হাতে… অত্যন্ত মমর্মস্পর্শী শব্দক্ষেপে হৃদয়টা ভিজে গেল প্রিয়… অনবদ্য – অপরিসীম ভালো লাগা…
-
-
-
-
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan



চমৎকার লিখেছেন!