Profile Photo

Riyad Hasan SheikhOffline

  • Riyad
  • Profile picture of Riyad Hasan Sheikh

    Riyad Hasan Sheikh

    • 5 years, 4 months ago

    “তুমি আসবে বলে”
    ~রিয়াদ হাসান শেখ

    কোন এক গোধূলি লগ্নে
    সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে
    তুমি আসবে বলে,
    আজও আমি অপেক্ষার প্রহর গুনি।

    কোন এক নিরব নিশুতি রাতে
    ভালোবাসার চাদর মুড়ি দিয়ে,
    তুমি আসবে বলে,
    আজও আমি অপেক্ষার প্রহর গুনছি।

    কোন এক মধুর ফাগুনে
    অপূর্ব এক নবনীতার সাজে
    তুমি আসবে বলে,
    আজও,আমি পথ চেয়ে বসে আছি।

    কোনো এক চাঁদনী রাতে
    আমার মনের আকাশ আলোকিত করে
    সমস্ত আঁধার দূর করবে বলে
    আজওপথ চেয়ে বসে আছি।

    তুমার কোমল ছোয়াতে
    আমি পূর্ণ হব বলে,
    আজও অপেক্ষায় প্রহর গুনছি।

    তুমার স্নিগ্ধ চাহনির মাদকতায়
    আমি নেশাগ্রস্থ হব বলে,
    আজও অপেক্ষার প্রহর গুনছি।

    তুমি আসবে বলে…..
    আজও,পথ চেয়ে বসে আছি।

    9
    6 Comments
Skip to toolbar