-
চৈতন্যে কবিতা!
আহমেদ হানিফ।কবিতায় আজ প্রেম আনে,
প্রেয়সীর বেণি করা চুলে ফুলের সমাবেশ,
লাজুক নয়নে শব্দের বরষণ,
কবিতায় ভালোবাসা আনে হৃদয়ে সর্বদা বসন্ত,
কথা বলে অবাধ্য শব্দদ্বয়-
স্বপন ঘোরে তার দেখা মেলে,
চৈতন্যে উদাসী কবি সত্ত্বা,
কবিতারে বড্ড ভালোবাসা হয় কারণ তুমিময়তা,
প্রেম জাগে নতুন সাজে-কবিতার চাদরে মায়াবী রূপ,
তাই কবিতার আয়োজন করি-
শব্দ মেয়েদের লাজুক বদনে দূর্বার সাজ,
কবিদের কথা বলা শব্দ মেয়েরা-
হৃদয়ে প্রেম আনে।
কবিতার নানান সাজে কত বাহারী শব্দদ্বয়,
কদমের গৃহাভিমুখে তোমার দু’কদম চলা,
বর্ষার গান সৃজন হয় নূপুরের তালে-
কবিতায় প্রেম আনে,
আজ কবিতার কতক বাধ্য শব্দের অবাধ্যতা,
বিদ্রোহী শব্দদ্বয় প্রেমের খোঁজে,
তোমার নামে ছোট্ট একটা চিরকুট,
আজ চলো হারিয়ে যাই কবিতার শহরে-
যেখানে প্রেম আনে শব্দ যুগল,
কবিতার অক্ষরে ভালোবাসা।5 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
Rathy rathy
@rathyrathy
Jannatun Nur
@jannatun-nur
প্রাপ্তি রোজারিও
@praptirozario
জান্নাতুল ফেরদাউস
@ferdawsejannatul343gmail-com
Romana Rohomoti Shraboni
@romanarohomotishraboni
মো আলেফ শরীফ
@alefsharif
আজিজুর রহমান
@azizurrahman
অমিত
@amitroy



অসাধারণ লেখা। “চৈতন্যে উদাসী কবি সত্ত্বা,
কবিতারে বড্ড ভালোবাসা হয় কারণ তুমিময়তা,”❤️