Profile Photo

Md. Nur Alam (এইচ. এম নুর আলম)Offline

  • nuralam
  • বিস্ময় নবী
    ( ঈদ-ই মিলাদুন্নবী সা. এর শুভেচ্ছায়….)

    তুমি বিশ্বের বিস্ময় নবী
    সৃজিলো তোমাকে তাই
    পেলাম এই বসুন্ধরা,
    সৃষ্টির শ্রেষ্ঠ তুমি
    পবিত্র মহাবিশ্বের-তাই
    হলো বসুধা সুন্দরা।

    নাচিলো অবনী আনন্দে
    গাইলো মহিমা গান তব
    আনিলে সুখ-শান্তি,
    কাটিলো যবে পাপনেশা
    ঘুচিলো পথের দিশা
    ভাগিলো সব পাপ-ভ্রান্তি।

    তুমি শ্রেষ্ঠ স্বামী
    শ্রেষ্ঠ গুরু, শ্রেষ্ঠ পিতা
    আদর্শ মানুষের,
    সবার শ্রেষ্ঠ তুমি
    ভয়ংকর পাপরাশি
    প্রচন্ড কাঁপন শয়তানের।

    তব দাম
    হিরা-পান্না- মুক্তা- জওহর
    স্বর্ণ- রৌপ্য যত সব,
    আসমান- যমীনে আরো
    সুন্দর আছে যতো
    সবকিছু পরাজিত পরাভব।

    তুমি আত্মচিৎকার পীড়িতের
    শোকঝরা বেদনা হাহাকার
    সুখে- দুখে সকলের,
    তুমি পথহারা পথখোঁজা
    দৃপ্ত পথিকের রাহেবার
    প্রশান্তির ছায়া মানবের।

    তুমি সাবধানী, হাদী
    ভীতি- প্রদর্শনী-সতর্কী
    জ্বীন- ইনসান- শয়তানের,
    বিশ্বের ভালবাসা-প্রেম
    মায়া- উৎসাহ- প্রত্যাশা
    নবদীপ্ত চেতন যৌবনের।

    তুমি শ্রেষ্ঠ, পবিত্র
    চির অম্লান রবে
    তব চির কল্যাণ,
    তুমি সুখ-শান্তি
    সৃষ্টি তব গানে মুখর
    তুমি ¯্রষ্টার মহাদান।

    তুমি নেতা- মহানেতা
    স্বাধীনচেতা স্বাধীনতার
    চির সুন্দর সৃষ্টির,
    তুমি গুরু, শুরু সৃষ্টির
    প্রথম স্তববাদক খোদার,
    উৎস শুভ রসম ও কৃষ্টির।

    তুমি স্রষ্টার বিস্ময়
    বিস্ময় মহাবিশ্বের
    সৃষ্টির মহাবিস্ময়,
    তুমি নও পরাজিত
    তুমি বিজয়ী-প্রশংসিত
    আলোকিত চিরময়।
    (২০১২ ইং)

    4
    4 Comments
Skip to toolbar