Profile Photo

অরিন্দম সাইফুল্লাহOffline

  • Arindam-Saifullah
  • এসো প্রিয়, সরোয়ার
    …………………………………………………
    পড়ে আছে ভাঙা কোষ, নেই আজ তলোয়ার,
    মুসলিম দিশেহারা কোথা তুমি সরোয়ার?
    মুসলিম দিন দিন,
    হচ্ছে যে পরাধীন;
    আলো আজ নিবুনিবু
    বাড়ছে যে বদ্-দ্বীন,
    চারিদিকে মরিচীকা, জ্বলে আলো আলেয়ার!
    আজ দিল্ বুজদিল মুশকিলে দিকদার।

    রেখে গেছ যা তুমি- এক ও অভিন্ন
    মুছে গেছে রেখা সেই, নেই তার চিন্ন;
    তোমারই ওয়ারিশ,
    স্বার্থেতে বেওয়ারিশ,
    এক পথ ভেঙে আজ ছিন্ন-বিছিন্ন,
    পৃথিবীর কাছে তাই মুসলিম ঘৃণ্য।

    পাঞ্জাবী পাগড়ীতে সূফী সাজে ভন্ড,
    আমাদের চোখে আঁসু ভেজায় দু’গন্ড।
    বিশ্বাসে যেথা যাই
    সেখানেই ধোকা খাই,
    হৃদয়েতে বিশ্বাস থাকে না দু’দন্ড,
    ইসলামী ডেরা সব লন্ড ভন্ড।

    আফসোস, নেই জোশ, জোর নেই কলিজায়,
    কুকুরের হাঁক-ডাকে শের ভয়ে তড়পায়।
    নগ্নতা-সুদ-ঘুষ
    নিয়েছে কেড়ে হুঁশ,
    জিহাদের বাসনাটা চাপা পড়ে মৃতপ্রায়;
    দাড়ি টুপি গেছে খুলে পায়জামা যায় যায়।

    রইতে পারিনা আর অপমানে লজ্জায়,
    ক্ষীণ আশে, জাগি পাশে, একা রোগ শয্যায়।
    খর্জ্জুর খোরমা
    পোলাও কোরমা
    কাচ্চি-কাবাব-দারু সাজিয়ে গো খঞ্চায়,
    খেতে গিয়ে নেই আজ তলোয়ার পঞ্জায়।

    চাইনা মেহেদী আজ খুন চাই দিলওয়ার
    চাইনা আঙুর পেষা চাই আজ তলওয়ার,
    আমরা যে বুনো শের
    জাগতে চাই গো ফের
    জেরবার ছিনু তাই হতে চাই জোরওয়ার।
    সরোয়ার নেমে এসো হুকুমতে পরওয়ার!
    19.02.2020
    ৪ঠা আষাঢ়

    অনেকেই আমার লেখাকে দুর্বোধ্য মনে করেন এবং এখানে অনেক অপ্রচলিত আরবী-ফারসী শব্দের ব্যবহার রয়েছে তাই আপনাদের খেদমতে শব্দার্থ ও টীকা লিখলাম। এই অপরাধকে ধৃষ্টতা হিসেবে দেখবেন না। এ খেদমতগারকে গোনাহগাররূপেই দেখবেন!!!

    সরোয়ার- হযরত মুহাম্মদ (স) এর নাম।
    কোষ- তলোয়ারের খাপ। দিল- হৃদয়। বুজদিল-কাপুরুষ। দিকদার- তিক্ত-বিরক্ত। চিন্ন- চিহ্ন (ছন্দের প্রয়োজনে চিন্ন লেখা হয়েছে একই ভাবে বিচ্ছিন্ন শব্দটাকে বিছিন্ন লেখা হয়েছে)।আঁসু- অশ্রু। গন্ড- কপোল। ডেরা- আস্তানা। শের- বাঘ। পঞ্জা- পাঞ্জা বা কব্জা। দারু- মদ/শারাব। দিলওয়ার-সাহসী।জেরবার- দুর্বল। জোরওয়ার- বলবান।

    পাদটীকা-
    চাইনা মেহেদী আজ খুন চাই দিলওয়ার- এখানে মেহেদী বলতে হযরত মেহেদী (আ) এর আগমনী বার্তাকে গৌণ করে মুহাম্মাদকে আবাহনী করা হয়েছে এবং মেহেদীর রঙে হাত নয় বদ্বীনীর রক্তে হাত রাঙাবার বাসনা দুই অর্থেই দ্যোতনা সৃষ্টি করা হয়েছে।
    বুনো শের- অধিক শক্তিশালী বোঝাতে ব্যবহার করা হয়েছে।

    9
    7 Comments

অরিন্দম সাইফুল্লাহ্

Skip to toolbar