-
বেদনার ব্যবসায়ী
আমি রাগকে পুজি করে ব্যবসা করি,
ছলনাকে বানাই সম্বল
সস্তা কথার আড়ালে, প্রকাশ করি গম্ভীর ভাব
বেদনাকে উপাদান বানিয়ে,চালান করে দেই মনের কারখানায়
সেই কারখানায় প্রস্তুত হয়,আমার দুঃখ বিলাসী রচনা।
দুঃখ-কষ্ট আমার বিলাসিতার বস্তু,অন্ধকার হচ্ছে রাজপ্রাসাদ।
আমার চুরি নিয়ে কোন ভয় নেই
কত! আর চুরি যাবে
উপাদানের তো অভাব নেই
একটা গেলে, দশটা হবে।
শুধু আফসোস সে চোরের জন্য,
আমি যে আবর্জনা নিংড়ে বের করি
ও তা চুরি করে।
বাহারি মোড়কে আকৃষ্ট হয়ে,খুশি মনে নিয়ে যায়
ভাবে আমি বুঝি না, সে বোধহয় খুব চালাক
জানে না আমি ওকে নিতে দেই,
এ ও জানে না মোড়কের ভিতর কি আছে
তাই আমার আফসোস হয়,হাসি পায়।আমি বেদনার ব্যবসায়ী!
আমার কাছে এর অভাব নেই
আমি গণ্ডায় গন্ডায় দিতে পারি,
যা নিয়েছে তারও বেশি
আমার পুজির কোন অভাব নেই
আমার ব্যবসা খুব রমরমা!5 Comments
Friends
Md.Monyruzzaman Khan
@moniruzzaman-khan
অসীম রহমান
@ashim_rahman
Nahian Hasan
@hasan009
সৈয়দ মোহাম্মদ জামান
@sayedzaman
Shomik Adhikary Nandon
@shomikadhikarynandon
সৃষ্টি
@premdevota
আনিছুল ইসলাম বিপ্লব
@anis209307
AdabenTatali
@adabentatali
Drako Shajib
@drako


বাহ্