Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    3 years, 10 months ago

    আলো আমার আলো

    আজ পূর্ণিমার আলোর হাসি,

    ভাসিয়ে দিক অলিন্দ।

    সহস্র জ্যোৎস্নার রাশি,

    নিয়ে আসুক ভালবাসার আনন্দ।

    আঁধারবিন্দু যদি কিছু থাকে আঁকিবুকি;

    আঁধারী পথে দেখাতে আলো,

    জ্বলতে থাকুক সবুজ জোনাকী।

    যত অমানিশা কালো,

    দূর করুক তারার ঝিকিমিকি।

    9
    4 Comments
    • অপরূপ মোহিনী পূর্ণিমার আলো যেন হয় আঁধারের অমানিশা বিনাশিনী… ফুলেল শুভেচ্ছা…

    • অপূর্ব লিখেছেন কবি৷ আকাশে চাঁদ, মিহি বাতাস আলতো করে স্পর্শ করে যায় আর সেই সময়ে ছাদে একা দাড়িয়ে আপনার কবিতা মনে এক সুখকর অনুভূতিস জন্ম দেয়৷ ধন্যবাদ কবি এমন অনুভূতি উপহার দেওয়ার জন্য৷

Skip to toolbar