Profile Photo

নীল মাছিOffline

  • Raihanrbt
  • Profile picture of নীল মাছি

    নীল মাছি

    • 4 years, 1 month ago

    অদ্ভুদ কথন- ২২৫.
    :
    শব্দ আর মন দুটোই ভেসে বেড়ায়। শব্দ কি? আমরা যা শুনি তাই শব্দ। সব শব্দ যে শোনা যাবে তাও নয়। কিছু কিছু শব্দ আছে যা আমরা শুনতে পাই না। যেমন- বাদুড় যে শব্দ উৎপন্ন করে পথ চলে তা আমরা শুনতে পাই না। শব্দ যেখান থেকে শুরু হয় সেখান থেকে শুরু করে সে চারদিকে ছড়িয়ে পড়ে। ডানে,বায়ে, উত্তরে, দক্ষিণে, উপর, নীচে সব দিকেই ছড়িয়ে পড়ে। কিভাবে ছড়িয়ে পড়ে? ঢেউ আকারে ছড়িয়ে পড়ে। পুকুরের পানিতে যেমন ঢিল মারলে হয় সেরকম ঢেউ সৃষ্টি হয়। এই ঢেউ বাতাসের কণায় ভর দিয়ে সামনের দিকে যায় বা চারদিকে ছড়িয়ে যায় এবং আমাদের অর্থাৎ পরিবেশের মধ্য দিয়ে যায় এবং আমরা শুনতে পাই। সহজ কথায় শব্দটি আমার কান পর্যন্ত পৌঁছালেই আমরা শুনতে পাই। অদৃশ্য পানির ঢেউয়ের মত ঢেউ বাতাসে ভর করে শব্দ নিয়ে আসে। কি আশ্চর্য কথা! এই শব্দের আবার গতিও আছে। শব্দের গতি ৩৩২ মিটার প্রতি সেকেন্ড। অর্থাৎ শব্দ ১ সেকেন্ডে ৩৩২ মিটার যায়, ১মিনিটে যায় ১৯, ৯২০ মিটার অর্থাৎ প্রায় ২০ কিলোমিটার, ১ ঘন্টায় যায় ১,১৯,৫২০০০ মিটার অর্থাৎ ১১,৯৫২ কিলোমিটার (প্রায়)….. । অনেক গতি। শব্দ অনেক জোরে যায় কিন্তু ভেসে ভেসে। আরও মজার কথা হল এই ঢেউয়ের তরঙ্গদৈর্ঘ্য আবার আলাদা আলাদা অর্থাৎ প্রতিটি শব্দের আলাদা আলাদা তরঙ্গদৈর্ঘ্য বা ঢেউয়ের আকার থাকবে এবং কোন ঢেউ কারো সাথে মিশবে না। তাহলে বাতাসে আমাদের আশেপাশে হাজার হাজার, লক্ষ লক্ষ শব্দ তরঙ্গ ঘুরে বেড়াচ্ছে, আমরা বুঝতেই পারছি না অথবা অভ্যস্থ হয়ে গেছি। এখন যদি আপনার কাছে ঐ শব্দ ধরার যন্ত্র থাকে তাহলে আপনি শুনতে পারেন। যেমন আমাদের কান একটি প্রাকৃতিক রাডার আর মানুষ তৈরি করল রেডিও। আপনি জানেন কি বিভিন্ন চ্যানেল ঘুরিয়ে যখন আপনি রেডিওতে গান শুনছেন মূলত আপনি আসলে বিশেষ মাপের শব্দ তরঙ্গ খুঁজে নিয়ে শুনছেন। যখনই ঐ তরঙ্গটি ধরা পড়বে, তখনই ঐ চ্যানেলটি ধরা পড়ল- তখন হয়তো ঐ চ্যানেলটি গান গেয়ে উঠল- “চাই না মেয়ে তুমি অন্য কারো হও……….” গানটি।
    :
    শব্দ ভেসে ভেসে আসে…আমাদের মনটাও ভাসে। মনে শব্দের মত ঢেউ খেলে যায়। ধরুন যে কোন অনুভূতি যেমন কষ্টের কথা- কষ্টের ঢেউ আছে। মনে করুন কেউ মনে কষ্ট দিল, যখন কষ্টটা দিল তখনই আপনার মনে একটি আঘাত বা ক্ষতের ঢিল পড়ল যেমনটা হয় পুকুরে ঢিল পড়লে। তখন আপনি মনে কষ্ট পেলেন এরপর যত সময় যাবে তত ঐ কষ্টের ঢেউটা দূরে যেতে থাকবে এবং আপনার মনে ঐ কষ্টের জন্য আঘাতটাও কমতে থাকবে। যত বড় কষ্ট পাবেন তত বড় ঢেউ সৃষ্টি হবে এবং চলতে থাকবে যেমন ছোট ঢিলের চেয়ে বড় ঢিলে পুকুরের পানিতে বড় এবং বেশিক্ষণ স্থায়ী ঢেউ সৃষ্টি করে। যখন ঢেউটা শেষ হয়ে যায় তখন মানুষ ঐ কষ্টটা ভুলে যায়। কিন্তু মানুষের জীবনে এমন অনেক কষ্ট থাকে যার ঢেউ কখনোও শেষ হয় না। সবারই এমন কিছু না কিছু কষ্ট আছে। আবার ঐ ঢেউটা শেষ হবার আগেই আরেকটি কষ্টের ঢিল পড়ে মনে।সবার মনেই এরকম ছোট অথবা বড় কষ্টের ঢিল দিনে, সপ্তাহে, মাসে পড়তেই থাকে। একবার গুণে দেখুন তো আজ বা গত সপ্তাহে আপনার মনে এরকম কতটি কষ্টের ঢিল পড়েছে ? কিছু কিছু মানুষের মনে এই কষ্টের ঢিল একেবারে বৃষ্টির পানির মত পতিত হতে থাকে। একসাথে অনেকগুলো। এই মানুষের দলে কে কে পড়বেন ? মানুষের মনে অনেক কষ্ট জমা হয়ে থাকে। একবার আসে, আঘাত হানে, জমা হয়; কিছুক্ষণ বিরতি; তারপর আবার আসে- ঢেউয়ের মত… কষ্ট বাড়ে, বাড়তে থাকে, বাড়তে থাকে… এভাবে সকল অনুভূতির কথাই ব্যাখ্যা করা যায়। ধরিপ্রত্যেক অনুভূতির তরঙ্গদৈর্ঘ্য আলাদ, শব্দের মত। তাহলে যতগুলো অনুভূতি আছে ততগুলো ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের ঢেউ ওঠে মনে। প্রত্যেকে প্রত্যেকের মতো আলাদা। আপনি যখন যে পরিস্থিতিতে থাকবেন তখন আপনার মন ঐ তরঙ্গগুলো থেকে ঐ পরিস্থিতির সহায়ক যে তরঙ্গের ঢেউ তা গ্রহণ করবে এবং তখন আপনার রিয়েকশন ঘটবে। তার প্রকাশ আপনার আচরণের মাধ্যমে প্রকাশ পাবে ঠিক রেডিওতে কোন তরঙ্গ ধরে সেই চ্যালেনটির অনুষ্ঠান শোনার মত।

    11
    5 Comments
    • মন তরঙ্গের ঢেউ এমনিভাবেই মনের উপরের পড়তে থাকে… তাই বুঝি যথোপযুক্ত শব্দের সাথে মনের বর্ণিল রঙ মিশিয়ে এত কথা, গান, কাব্যগাঁথার উৎপত্তি… মন তরঙ্গের বিশ্লেষণ অভূতপূর্ব মোহনীয় মনে হলো… শুভেচ্ছা ও মুগ্ধতা…

    • সুন্দর বিশ্লেষণ

    • কম্পন <শব্দ…আন্দোলিত তরঙ্গ শ্রুতির প্রসারতায় কেন মস্তিষ্ক অনুভবহীন…চমৎকার উপস্থাপন, শুভকামনা।

    • অর্থবোধক শব্দই কবির আহার।

    • খুব ভালো লাগলো লেখকমনের অদ্ভুত কথনগুলো! নীরব, নিরিহ শব্দগুলো কিভাবে মনকে এত উত্তাল করে জানতে চাই লেখকবন্ধু!

Skip to toolbar