-
#Irobhothi
Emotionless Rima
অ্যারোভথি-IROBHOTHI
পর্ব-১৩ঃ
— দুজনের নাম তো এক হতেই পারে স্বাভাবিক বিষয়।
—হ্যা ঠিক বলেছেন। আসলে মহী স্যার আমার আদর্শ ছিলেন। এই নাম যে অন্য কারোর হতে পারে সেইটাই মাথা থেকে বেরিয়ে গেছে। কিছু মনে করবেন না।
— না, আমি কিছু মনে করিনি (মুচকি হেসে)।
হুডি পড়ে থাকায় আমাকে দেখতে পায়নি ঠিকভাবে হয়তো। তাছাড়া ওর কাছে যে ছবি আছে সেইটা আমার যুবক বয়সের। এখন তো বুড়ো হয়ে গেছি।চিনতে পারা মুসকিল। আমার মনে হয় না সে আমাকে সামনে থেকে কখনো দেখেছে। ওর বয়স খুব বেশি হলেও ২২ এর বেশি হবে না। এই বয়সে আমি রোবট বানিয়েছিলাম প্রথম। কিন্তু সাধারণ রোবট। তবু ও আমি হেরে গিয়েছিলাম। রকিকে দেখে আমার এসব পুরোনো কথা খুব সহজেই মনে পড়ে যাচ্ছে। আমার এখন ৮০% স্মৃতিই ফিরে এসেছে। কিন্তু কিছু বিষয় এখনো ক্লিয়ার হচ্ছে না। আমার পরিবারে সাই আর আমাদের সন্তান ছাড়া আর কে আছে, রাই সাইয়ের সেই জমজ বোন যে আমাকে পছন্দ করত। ও পাগল একটা। আমার মনে হয় না রাই একা এতোসব কিছু করেছে। আমাকে সাবধানে থাকতে হবে। আর কাউকে আমি বিশ্বাস করব না। আমার মেয়েটা এখন কত বড় হয়েছে? আমার বয়স এখন ৩৯ । তাহলে আমার ছেলের বয়স ১৯ বা এর কাছাকাছি হবে। কিন্তু মেয়েটি খুব ছোট ছিল ওর কথা ঠিক মনে পড়ছে না কেন? চিন্তায় ছেদ পড়ে রকির কথা শুনে।
— স্যার, ঐযে দেখুন এখান থেকে ক্যাম্পাস দেখা যাচ্ছে।
—হ্যা, অনেক স্মৃতি জড়িয়ে আছে। সব মনে পড়তেছে।
— আপনি পৃথিবীতে কতদিনের জন্য এসেছেন স্যার? আপনারা তো পৃথিবীকে ঘেন্না করেন।
—না, কখনোই না। আমি পৃথিবীকে অনেক ভালোবাসি।
—তাহলে চাঁদে কেন ছিলেন? নাকি মঙ্গল থেকে আসতেছেন?
—সে অনেক লম্বা কাহিনী। কিন্তু এইটা জেনে রাখো পৃথিবী আমার মা। আর আমি আমার মাকে অনেক ভালোবাসি।
(রকি কাঁদছে) কাঁদছো কেন তুমি?
— আমাদের মহী স্যার এই কথা বলতেন।
— আমি কিছু বলতে পারলাম না। আমার কষ্ট হচ্ছে। আমার প্রতি ওর এতো শ্রদ্ধা ভালোবাসা আমার চোখের কোণে পানি জমিয়ে দিয়েছে। আমাদের বয়সের পার্থক্য অনেক তবুও ওরে আমার কাছের একজন বন্ধু মনে হচ্ছে। তার ইচ্ছে, ভাবনা, কথা বলার ধরন সব আমাকে মুগ্ধ করেছে। সব থেকে বেশি ভালো লেগেছে এটা জেনে ও আমার মতোই পৃথিবীকে ভালোবাসে।16 Comments -
Friends
Anup Dey
@anup-dey
শিউলি চক্রবর্তী
@shiuli
উজ্জল রায়
@anthony6
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Shrabon
@shrabon
S.M ROBEL
@smrobel
Md. Ziaur Rahman
@vulpotha81
Md Rahamat Ali
@rahamatalimd
Jannatul Ferdausi
@ferdausi



সুন্দর লেখনিতে মুগ্ধ💖