Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    • 5 years, 4 months ago

    একটু থমকে দাঁড়ানো’
    (পি.কে.সরকার)

    বহু বছর বাদে,
    কাক ডাকা ভোরে,
    বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে,
    মনে হচ্ছে…
    প্রথম বাসটির অপেক্ষা করছি…
    তারপর, ছুটে চলা,
    অতঃপর…
    পায়ে চলা পথটি ধরে,
    কিছুটা পথ স্বপ্নের সঙ্গে অনুভবে চলা’
    অপেক্ষা…
    গন্তব্যের….
    অতঃপর আবার অপেক্ষা…
    অপেক্ষা শেষ হয়,
    সময় চলে আপন গতিতে,
    এতটা পথ চলা হয়েছে,
    পিছন ফিরে দেখো!
    বেদনার্ত স্মৃতি, মধুময় সুখের স্মৃতি…
    মনকে কখনও কখনও সেখানটাই থমকে, দাঁড়িয়ে,
    সুখ-বেদনায় নিজেকে হারিয়ে,
    আবার আগামীর পথচলা শুরু….
    আর হয়তো বা নিজেকে হারাবেনা।
    জন্ম-মৃত্যুর এই পথচলায়,
    পাবার হারাবার কিছু নেই-
    অতীত স্মৃতির পাতা গুলো,
    একটু পড়ে-
    সংকটময় সমস্যার,
    প্রসন্নতা অনুভব করে…
    অতঃপর পুনরায় ছুটে চলা…!!

    7
    5 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar