-
Sharmin Shila is with মোঃ বায়েজীদ and 4 others
সেই জানলাটি
বসে আছি, দক্ষিণ কোণের ছোট্ট
জানলাটির ধার ঘেঁষে।
এ জানলাটি আমার খুব পছন্দের!
ছোট্ট একটা জানলা,
তার আবার আছে ছোট ছোট গরাদ!
সেই গরাদের ফাঁকে ফাঁকে
আমি সাজিয়ে রাখি সারি সারি স্বপ্ন।সেখানে আছে,
জানলার ওপাশে যে বাগানটি দেখা যায়,
সেই বাগানের শেষ সফেদ ক্যামেলিয়াটিকে
চিরতরে বাঁচিয়ে রাখার স্বপ্ন।
আছে, ঐ যে মাঠের কোনে
উদোম গায়ে বসে থাকা শিশুটি,
তার কাছ থেকে একমুঠো ক্ষুধা ছিনিয়ে আনার স্বপ্ন।
আছে, স্টেশনের বেঞ্চিতে শুয়ে থাকা
কিশোরীটিকে, আঁচল ভর্তি স্বপ্ন বিলানোর স্বপ্ন।
আরো কত যে কী?!এ জানলাটি আমায় দিয়েছে অনেক কিছু,
যখন তখন!এ মুহূর্তে; শান্ত, শীতল কিন্তু উদ্যমী
কিছু বাতাসের ঝটকা এসে
আছড়ে পরছে জানালের গরাদে।
অথচ, প্রহর খানিক আগেও
সেই গরাদ বেয়েই, নেমে পরেছিল,
একমুঠো হলুদ রোদ।ভাবছি, একটু পর কি হবে??
গতকাল একটা বাবুই পাখি
প্রায় শুকিয়ে যাওয়া একটি বীজটি এনে,
জানলার কার্নিশে ফেলেছিল।
তার গায়ের উপর কি এক পশলা বৃষ্টি
এসে পরবে?
নাকি জল পেলেই
বেড়ে উঠতে পারার আকুতি নিয়েই,
অপরাজিতার অঙ্কুরটি সেখানেই
অবহেলিত হয়ে রইবে??10 Comments-
-
হৃদয় ছোঁয়া কবিতা। এগিয়ে যান। উদ্দোমি — বানানটা ঠিক করতে হবে। উদ্যমী হবে: উদ্যমশীল , উদ্যমী /adjective/ Enterprising ; enthusiastic ; pushing ; ready ; persevering ; active ; diligent.
-
-
-
-
Friends
FaridSardar
@faridsardar
MD. Rifat khan
@trakoo7
Ratul Hasan Shuvo
@mogoj-vhoj
Drako Shajib
@drako
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
Kabi Doctor Mohammad Zakir Hossain Biplob
@zakir-hossain
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
রেনেসাঁ
@ranesa
মোঃ বায়েজীদ
@bayejid

কবি মনে হচ্ছে বুকের ভিতরের বদ্ধ জানালাটি খুলে জীবন পাঠের আসর বসিয়েছেন। সেখানে ছড়িয়ে পরছে দু:খ-কষ্ট-অপার আনন্দগুলো।