-
রিসাইকেল ভালোবাসা
শামসুদ্দিন হারুন: সারারাত না ঘুমিয়ে কি করা হয় শুনি ?
:: অপেক্ষায় থেকে থেকে চোখ লাল করি ।
এই যে দেখো দুই চোখ, লাল…গরুর চোখের
মতো…। ছোটো বেলা মা আমার এই লাল
চোখ দেখে বলতেন গরু চোখা।
: তাইই ! তা গরু চোখা বাবু আপনার কাজ
কম্মের কদ্দুর কি হলো…?
:: আমার এই লাল চোখ নিয়ে একদিন তুমি
একটা কবিতা লিখবে…? গরুর চোখের
মতো লাল চোখে ছিলো আকাশ ভাঙ্গা
প্রেম…।
: অসহ্য, সব কথাতেই খালি তামাশা আর
গুলতানি। আমার প্রশ্নের জবাব দাও…।
:: লিখবে আমার জন্যে একখানা কবিতা ?
: না বাপু, তোমার মতো কথায় কথায় আমার
এতো কাব্য আসে না । আমি পারিও না,,,
:: তো কি পারো তুমি ? চুমু খেতে !!
: এইই হচ্ছেটা কী এসব? নো মাস্তানী। আস্ত
একটা পাপাঝা…।
:: পাপাঝা !!? মানে কী !?
: পাপাঝা হলো…পাজির পা ঝাড়া, মানে
দুষ্টুর সেরা দুষ্টু, পচার পচা !
:: ওহ্ তাই ! তুমি আছো তাইই আমি এতো
দুষ্টু এবং তোমাতেই আমি হই পুষ্টু।
: হয়েছে আর ঢং করতে হবে না। ওঠোতো…।
:: মানে কী ! ছুটির ঘন্টা উঠিয়াছে বাজিয়া…
ঢং ঢং ঢং ?
: তো কি… সন্ধ্যা হয়ে গেছে নাহ্, আমায় যেতে
হবে তো… চলো উঠিইই
:: আজ না গেলে হয় না !
: তুমিইতো আটকে রাখতে পারো না আমায়,
উড়নচন্ডি মেঘের মতো খালি উড়ে উড়ে
বেড়াও…।
:: একদিন সত্যিই আমি মেঘ হবো শরতের,
তুমি যদি হও বৃষ্টি।
: হয়েছে এখন আর কাব্য করতে হবে না,
আমায় যেতে হবে, আছে তাড়া…চলো…।
:: এতো ভালোবাসি, তবু কেনো বোঝো না,
কি কথা সব তুমি বলো…। এসেই খালি
করো যাই যাই…।
: কষ্ট পেলে ! বোঝো না কেনো ছাই !
আচ্ছা, আমাকে যেতে হবে না বুঝিইই !!! ?
:: হে ঈশ্বর, তুমিতো জানো… সারা দিনমান
আমি এই মেয়েটাকেই খুঁজি, এই
ভালোবাসাকেই খুঁজিই।
: আমিও খুঁজি, আমিও যে চাই…আমার ঈশ্বর
জানেন, কী প্রচন্ড প্রবলভাবে যে আমি
তোমাকে চাইইই..।
:: চলো তবে… দু’জনে মিলিয়া যুগল কন্ঠে করি
আকুল প্রার্থনা… আমরা দু’জন যেনো
দু’জনকেই পাইইই !
: ভালোবাসি ভালোবাসি ভালোবাসি
:: ভালোবাসি ভালোবাসি ভালোবাসি
: পাপাঝা…
:: ভাবাজা…
: মানে কীই ?
:: মানে হলো গিয়ে… ভালো বাসো জানিইইইই।
: হুমম…আমিও তা মানিইইইইই5 Comments
Friends
Anik Uddin
@anik123uddin
Md Salmanur Rahman
@mdsalman154191
Jahid-Hassan
@jahid-hassan
Abdur Rahim
@tushar-2
অসীম রহমান
@ashim_rahman
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
রাহেনা বেগম
@rahena-begum
তুবা
@zariyaat
UTTAM KUMAR BISWAS
@uttamk



খুব ভালো লাগলো। কথোপকথন এর কথা মনে পরে গেলো।
এইটা দারুণ!
পাপাঝা হলো…পাজির পা ঝাড়া