Profile Photo

Nuralam HossainOffline

  • xoxnur
  • Profile picture of Nuralam Hossain

    Nuralam Hossain

    3 years, 8 months ago

    তোমায় অভিশাপ দিলাম প্রিয়,
    পরের জন্মে তুমি সমুদ্র হয়ে জন্মাবে।
    নিজের সব একাকীত্ব আর দুঃখ নিয়ে,
    একা একাই রাত দিন অবিরাম বয়ে চলবে।

    অভিশাপ দিলাম প্রিয়,
    আমিই তোমার প্রেমিক হবো পরের জন্মে।।
    কখনোবা ওই দূর আকাশের সূর্য হয়ে উঠবো।
    আর সন্ধ্যায় আস্তমিত হবো তোমার বুকে।
    মানুষ বলবে,
    ওই যে দেখো প্রেমিক প্রমিকার কী আশ্চর্য এক বন্ধন। কিন্তু, তুমি আর আমিই তো জানি..
    এ যে শুধু দূর থেকে দেখা এক মায়াজাল।
    আসলেতো সমুদ্রের আর সূর্যের কখনোই হয়না মিলন

    6
    6 Comments
    • অপূর্ব সুন্দর মোহিনী অভিশাপ…

      • যারা আমাদের ভালোবাসে, আমরা কেবল তাদেরই কষ্ট দিতে পারি।
        এরপর আমরা ক্ষমা চাই বা না চেয়েও ক্ষমা পেয়ে যাই। এ এক ভয়াবহ বদভ্যাস!
        ওদিকে, যারা আমাদের ভালোবাসে না, তাদের সাথে চলার সময় ঠিক‌ই হিসেব করে চলি।
        এর মানে হলো, আমরা চাইলেই কষ্ট না দিয়েও লোকের সাথে মিশতে পারি।
        অথচ আমরা কিছু মানুষের ক্ষেত্রে তা করি না, আর ভাবি, সরি বললেই সব ঠিক হয়ে যায়।
        ক্ষমা মহৎ গুণ, তবে নিজেকে কষ্ট দিয়ে কাউকে ক্ষমা করলে প্রায় সময়ই সে এটাকে অধিকার ভেবে নেয়।
        মানুষ আসলে নিজের দোষেই কষ্ট পায়।

    • তুলটে স্বাগতম কবিপ্রিয়। অনেক সুন্দর একটি কবিতা লিখে আমাদেরকে মুগ্ধ করলেন।

    • ভাবনার সুন্দর প্রকাশ!

    • চমৎকার লিখনি বন্ধু

Hope is the good thing, May be the best of all things, And good things never die

Nur

Skip to toolbar