-
যাক ঘুচে দুখ
মাঠ রাখে যে সবুজ সাজে
দালান গড়ে ইটের ভাঁজে
রাস্তা বাঁধে হাতে,
দিন ও রাতে চলছে কাজে
শিল্প কারখানাতে।
বাস ও রেলের ব্যস্ত রুটে
মাথায় বোঝা যাচ্ছে ছুটে
নাম পেয়েছে কুলি,
নিচ্ছে তো কেউ ময়লা খুটে
নিজের মানকে ভুলি।
আর আছে কেউ নদীর ঘাটে
লঞ্চ স্টীমারে সময় কাটে
পণ্য করে খালি,
কেউ ছুটে যায় বাজার হাটে
সওদা ভরা ডালি।
আরো অনেক মানুষ পাবে
কাজ করে যায় নানান ভাবে
শিশুও এখন থাকে,
কষ্ট মাঝেই জীবন যাবে
শ্রমিক বলো তাকে।
ঘাম ঝরানো মেহনতে দেশ
যায় এগিয়ে উন্নত বেশ
তবু শ্রমিক হেলায়,
যাক ঘুচে সব দুঃখ ও ক্লেশ
শ্রমিক ভায়ের বেলায়।1 Comment
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
তুলট ডেস্ক
@toulot
চাঁদ সদাগর
@chand_sodagor
চাঁদ সদাগর
@chand_sodagor
চাঁদ সদাগর
@chand_sodagor


শুভেচ্ছা