-
মেঘের ভেলা
মুহাঃ হাবিবুর রহমান
18/10/2022আকাশ জুড়ে মেঘের ভেলা নোনা জলের দেশে
খোলপেটুয়ায় উঠলো তুফান রাতের প্রহর শেষে,
জোয়ার এলো কলকলিয়ে ছল ছলিয়ে ঢেউ
এমন সময় ভয়ডর হীন, ঘাটে গেল কেউ,
রাত্রি ভর ঝরঝরঝর বৃষ্টি ঝরা কান্না ধ্বনি
মেঘের বাড়ি দিল ছাড়ি মেঘ বালিকা তাইতো জানি,
উজান গাঙে পবন ঠাকুর বৈঠা টানে মরমর
ঝড় বাদলে জল থৈ থৈ আকাশ ভাঙে কড়কড়,
রাতের আঁধার যেমন কালো তেমনি কালো দিন
সূর্যি মামা জাগেনি তাই প্রভাত আলো হীন
সকাল থেকে থেমে থেমে বাদলা হাওয়া বয়
তারি সাথে মেঘ গুড়গুড় কেবলই বৃষ্টি হয়
রাখাল বালক যায়না মাঠে যায়না কোনো কাজে
টাপুর টুপুর রিমঝিম ঝিম সজনে ডালের মাঝে
জলের ধারায় কত সুরের বীনা জানি বাজে
সেই না সুরের মধুর টানে কাব্য কথা সাজে,
আকাশ জুলে বদ্ধ মাতাল মৌন মনের ভিড়
গাং শালিকের পালক খসে যেমন খসে তীর,
দূর্গাবাটীর মাটি ধ্বসে লবন জলে মিশে
ঘরদুয়ার সব তলায় জলে মরে অবশেষে,
গৃহস্থলি বানের তোড়ে ভাসে ভেলার মতো
মরলো ডুবে মনের মাঝে স্বপ্ন ছিল যতো,
ঘেরের মাঝে ছিল যতো সাদা সোনা মাছ
নোনা জলের নোনা ছোবল খাইল সকল গাছ,
বিরান হলো গ্রাম গুলি সব বিরান হলো মন
সেই সময়ে বিষাদ মাখা এলো আবার গোন,
সকাল বেলার মতো করে ডুবল বিকেল বেলা
আঁধার রাতে ভিড়লো তরী ডুব সাঁতারের খেলা,
এমনি করে উপকূলে নিত্য জোয়ার ভাটা
ভাঙা বাঁধটি যেন তাদের মরন গলার কাঁটা।6 Comments

Md. Habibur Rahman
Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.
১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম। সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।
Friends
Nahar moyna
@moyna
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Md Rabiul Islam
@mdrabiulislam
Md-Shajib-Sikder
@md-shajib-sikder
Kh. Mahadi Hasan
@kh-mahadihasan
পরিমল রায়
@parimal-roy
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Okkhar ahsan
@okkharahsan
মিশকাত হোসাইন হিশাম
@hisham



ছন্দটা দারুণ!
উপকূলীয় মানুষদের জীবন সংগ্রামের কথাগুলো জেনে মনটা বিষণ্ণ হল! তাদের জীবনযাত্রা আরো সহজ হোক এই কামনা করি! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন কবি!