Profile Photo

হৃদয় আহমেদOffline

  • Hridoyahmedprem.3
  • Profile picture of হৃদয় আহমেদ

    হৃদয় আহমেদ

    3 years, 7 months ago

    জন্মের পর থেকে জীবনে কতকিছুর অভ্যাস ছাড়লাম। কান্না থামিয়ে চুপ হলাম, শুয়ে থাকা থেকে বসা শিখলাম, বসা থেকে হাটা শিখলাম বোবা থেকে কথা শিখলাম।মায়ের হাতে ছাড়া গলা দিয়ে কোন খাবার নামতো না। বাবার কোল ছাড়া চলতে পারতাম না, যাও-বা চলতাম বাবার আঙুল ধরে সেও ছাড়লাম একদিন৷
    বড় হয়ে ঘর ছাড়লাম,চেনা রাস্তা ছাড়লাম, আপন মানুষের সঙ্গ ছাড়লাম। খেলার মাঠ ছাড়লাম, মাঠের মায়া ছেড়ে সাথী ছাড়লাম। শহর ছেড়ে অন্য শহরের মায়ায় ডুবলাম। পড়াশোনা ছাড়লাম, কতগুলো চাকুরী ছাড়লাম, ঘুমের চোখে তোমার দিকে চেয়ে ঘুম ছাড়লাম।
    শুধু তোমার অভ্যাসটা ছাড়ি ছাড়ি করে আর ছাড়া হয়নি। আসলে তোমার অভ্যাসটা আমার রক্তে মিশে গেছে। শরীরের রক্ত ছাড়া কি আমি বাচুম কও? বাচুম না,
    তাই তুমি থেকেই যাও,না চাইতেও বেচে থাকার অবলম্বনে। একজীবন তোমারে ছাড়ার মায়া আমারে মুক্তি দিলো না। তবে একদিন ছেড়েই দিবো দেখো — শুধু একটা ডাকের অপেক্ষায় আছি।

    5
    2 Comments
Skip to toolbar