Profile Photo

Rehana AkterOffline

  • RehanaAkter
  • Profile picture of Rehana Akter

    Rehana Akter

    3 years, 7 months ago

    হাসি
    রেহানা আকতার

    হাসি নাকি সুখের বার্তা
    কে বলেছে ভাই ?
    চারিদিকে হাসছে সবাই
    কেহ-ই সুখে নাই।

    হাসির মাঝেই লুকায় সবাই
    সব রকমের দুখ
    হাসে সবাই বাহির পানে
    মনে নাই তো সুখ।

    হেসে হেসে বেড়ায় ঘুরে
    দেশ হতে -দেশান্তর
    দুঃখগুলো চাপিয়ে রাখে
    অন্তরে অনান্তর।

    হাসি দিয়ে দুঃখগুলো
    করতে চায় জয়
    লুকিয়ে রাখে নিজের মাঝেই
    নিজের পরাজয়।

    মিথ্যা এই অভিনয়ে
    কি আছে বাহাদুরি
    সহজ-সরল হও তুমি
    নেইকো তার জুড়ি।

    অভিনয়ের মুচকি হাসি
    সবাই এবার ছাড়ো
    প্রাণ খুলে অট্ট হেসে
    প্রাণের খোঁজ করো।

    4
    2 Comments

Friends

Profile Photo
Md Ahsan Habib
@md-ahsan-habib
Profile Photo
Mahbub Al Hasan
@mahbubkfdj
Profile Photo
md.iqbal hussain
@loneliness-boy1
Profile Photo
Arif-Arian
@arif-arian
Profile Photo
তুলি
@tultuli
Profile Photo
Afifa Sultana
@afifa-sultana
Profile Photo
কাব্য রঙ
@mahbuba-hasin
Skip to toolbar