-
ছেলে, তোমায় আমি বুঝতে পারি না!
তুমি পুরোপুরি অচেনা,
এট্টুখানি নাকি অনেকখানি ভালোবাসা।।
তোমায় আমি বুঝতে পারি না, ছেলে!
তুমি এলোমেলো ঝড়ের দিনের কাকভেজা কাকতাড়ুয়া,
বৈঠাবিহীন নাওয়ে চড়ে পার হওয়া মাঝ দরিয়া।
তোমায় আমি বুঝতে পারি না, ছেলে!
দূর হতে শুশুক পানে চেয়ে থাকা,
পলক না ফেলা দৃষ্টির হাত ধরে অসীম সীমানা পার হওয়ার ঝক্কি-ঝামেলার মতোই তুমি!
ছেলে, তুমি জানো?
তোমায় আমি কোনভাবেই বুঝতে পারি না!
এই অবাধ্য ইচ্ছে হতে তোমায় আমি মুক্ত করতে পারি না,
ফের ঠাঁই পাওয়ার ব্যকুলতার বাঁধনেও জড়াতে পারি না।
Love can heal!!
Friends
শরীফ খান
@sharifkhan
Saro
@saro
সাফায়াত প্রতীক
@protik
Eagles Dance Company
@eaglesdancecompany
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Iftekhar Alam Tanim
@iftekhartanim
আফতাবুল ইসলাম মেহরাব
@meherab1
Masfi K
@masfi-mohammad

