Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    3 years, 8 months ago

    স্পন্দন
    প্রভাত রবি যেমন
    নীল আকাশ রাঙায়
    বর্ণিল রং এর সাজে,
    মেঘেরা রংতুলির ছোঁয়ায়
    নানা কারুকাজে
    নিয়ে আসে সোনালী অহনা,
    তেমনি অনেক সম্ভাবনায়
    একটি সুন্দর দিনের হোক সূচনা।
    একটি প্রভাত শুরু হোক
    একটি নির্মল হাসির স্পন্দনে।
    প্রথম প্রার্থনা দৃঢ়তা আনুক,
    পথযাত্রার শক্তি বর্ধনে।
    হদয়গহীনে বাজুক ক্ষণে ক্ষণে
    একটি সুর আশার উদ্দীপনে,
    সব বোঝাগুলো উত্তোলনে।
    প্রতিটি হাসি হোক
    নীল আকাশের হাসি।
    প্রতিটি মঙ্গলময় স্বনন
    বাতাসে আনুক শুভ্রতার আবাহন।
    প্রতিটি মহৎ সুরের অনুরণন
    বিদূরিত করুক সব অশনির দহন।

    10
    9 Comments
Skip to toolbar