-
কেনো?কি দোষ ছিলো বলো!
–রাসেল আদিত্য
——————————————————-রাতগুলো তোমায় ভাসায় এখন স্বপ্ন বিচিত্রিতায়
কল্পনাদের দুষ্টুমিতে নেত্রযুগল বন্ধ করা দায়।
চুপটি করে তোমার পাশে যখন খুশি তাঁর আসে
বর্ননাতে নেই কৌশলে প্রতি পশমে ভালোবাসে।কখনো অধোর কখনো স্বাদেন্দ্রিয়র স্পর্শে উন্মাতাল তুমি যেই,
সুখের সুউচ্চ শিখরে পৌঁছে বিশেষ শব্দে বিভোর হারিয়ে ফেলে খেই।
বাস্তবে পাশে থাকা মা বা বোনের বেরসিক শব্দে হুঁশে ফিরে আসো,
বিরক্তিতে ওপাশ ফিরে দুষ্টুমিগুলো আবার ভেবে মিষ্টি করে হাসো।এখন তুমি কল্পনাতে পিষ্ট হও কোন বলিষ্ঠ লোমশ বুকে,
দায়বোধহীন স্বাধীন তুমি অত্যাচারিত অওবারিত সব সুখে।
এমনি করেই স্বপ্নে ডুবে কাটছে তোমার প্রতিটি দিন
ওদিকে কেউ একজন নোনাজলে শোধ করছে অযাচিত ঋন।বলতে পারো কি দোষ ছিলো ছিঁড়েছো যাঁর হৃদয়?
অথচ বরাবরই তোমার শত অপরাধে ছিলো সে সদয়!
কি চমৎকার অভিনয়ে আছড়ে পড়ে তাঁর বুকে,
ভালোবাসি বলে জাগিয়ে তাঁকে ভেসেছো কতো সুখে।বিশ্বাস সবটা দিয়ে তোমায় নিঃস্ব হয়েছিল বোকা,
সেই সুযোগে কিনা পরকীয়ায় মেতে দিয়েছো তাঁকে
ধোঁকা।
সৃষ্টির সূচনা হতে আজ অবধি পরকীয়ায় কেউ হয়নি সুখী,
ভাবলে কি করে কারো বিশ্বাস ভেঙে সুখ পাবি পোড়ামূখী?হে সৃষ্টিকর্তা আমার, আপনি অন্তর্যামী দিলের খবর জানেন,
আমিতো কারো হৃদয় ভাঙিনি তবে কেনো আমায় এই দুঃসহ যাতনা দিলেন😭😭😭😭😭
বিশ্বাস করি যা করেন আপনি ভালোর জন্য করেন,
দয়া করুন প্রভূ আমায়,এই কষ্ট সহ্য করার ক্ষমতা দান করেন🙏🙏🙏🙏—রাসেল আদিত্য
২১/১০/২২ইং9 Comments-
-
সৃষ্টির সূচনা হতে আজ অবধি পরকীয়ায় কেউ হয়নি সুখী,
ভাবলে কি করে কারো বিশ্বাস ভেঙে সুখ পাবি পোড়ামূখী? দারুণ সত্য উচ্চারণ করেছেন কবি। দারুণ লাগল। -
-
“এমনি করেই স্বপ্নে ডুবে কাটছে তোমার প্রতিটি দিন
ওদিকে কেউ একজন নোনাজলে শোধ করছে অযাচিত ঋন” … অপূর্ব সুন্দর কবি… শুভেচ্ছা ও ভালোবাসা রইলো…
-
Friends
Al-Masud
@al-masud
Anup Dey
@anup-dey
Mitul hasan
@mitul
Masfi K
@masfi-mohammad
সালমান সাদিক
@salmansadique
Shoriful Shoron
@shoriful-shoron
Md. Arif Hossain
@arifhossain
আকরাম খান
@akram_khan
দুনিয়া মামুন
@duniamamun



এক ঘরেতে রহে যার মন, অসময়ে হয় যেন তার মরণ।