Profile Photo

শিউলি চক্রবর্তীOffline

  • shiuli
  • এক বুক কুয়াশা নিয়ে দাঁড়িয়ে আছি
    তোমার পথের দিকে তাকিয়ে
    আমার স্মৃতিরা ক্রমশ জমাট হয়ে চাপা পড়ে যাচ্ছে
    এক ঠান্ডা নিঃসঙ্গতার আড়ালে।
    এই প্রতীক্ষার ক্ষণ, ধূসর-ব্যাথায়
    বিদ্ধ হতে গিয়ে ফুরিয়ে যাচ্ছে নিশ্বাস।
    আমি আটকা পড়েছি
    বিস্মৃতির অতলে , মুক্তি নেই।
    পথিক, যদি পথই সঙ্গী
    তবে আমার পথে কেন এলে না ?
    কুয়াশার ঘেরাটোপে জীবনের রং দিতে ?
    আজ আমার রং ফুরাবার বেলা
    তোমার নানা রঙের ঝুলির
    বসন্তের আবির দিয়ে যেও ,
    আমি যে আশা নিরাশার দ্বন্দে ভেসে
    এক বুক কুয়াশা নিয়ে দাঁড়িয়ে আছি.

    11
    12 Comments
যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না

রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী

I'm the one at the sail, I'm the master of my sea.

Skip to toolbar