-
সুবরণ
পি.কে. সরকারসুবরণ,
কেনো করলে বিয়ে,
বুড়ো মোবার নানাকে!
এ দিক, ও দিক অবাক চোখে চেয়ে,
কম্পিত কণ্ঠে সুবরণ কহে,
” আমি করিনি তো বিয়ে।
খণ্ডন করিতে দায়, দরিদ্র পিতা-মাতার,
জন্ম সূত্রে প্রাপ্ত দারিদ্র্যতা মুক্তির,
এ আমার ছোট্ট বলিদান।”তবে কেনো দেখিনা,
তোমার চোখে অশ্রু ধারা!
বলিস কি রে বোকা,
সে তো কবেই শুকিয়ে গেছে!
বিসর্জন করেছি তোদের সভ্য সমাজকে।তবে তুমি ব্যথিত প্রাণ,
সে ব্যাথাও আমি তোদের করেছি দান।
তবে কষ্টে আছো,
কষ্ট কি রে, আমিই কষ্ট,
যা অর্থনৈতিক বৈষম্য থেকে সৃষ্ট।তবে কি তুমি লজ্জিত?
সুবরণ দীর্ঘ নিঃশ্বাস ফেলে কহে,
এ লজ্জা তো তাদের-
যারা গাহিয়া সাম্যের গান,
আমায় করেছে এ জীবন দান।
কাগজে-কলমে বহু প্রথা বন্ধ বটে,
কিন্তু যা আঁটুলির মতো,
এঁটে আছে হৃদয় পটে,
হৃদয়ের এ দাগ মুছবে কিসে!
এ লজ্জাও তাদের দিলেম উৎসর্গ করে।সুবরণ,
বলে ফেল রে বোকা,
যদি তুমি অভয় দেও,
বলবো একটি কঠিন কথা।
করিস নে তো আর ভনিতা,
অভয় দিলেম বলো সে কথা।সমাজের আকাশে-বাতাসে শুনছি তোমার অপবাদ,
তুমি না কি, মোবার নানাকে মনে মনে দিছো বাদ,
আর রাত বিরাতে,
কোনো এক যুবারে ডাকছো প্রাণনাথ।
এ সমাজ দেয়নি সম্মান, দিলো অপবাদ।চোখ ভরা অনেক কথা,
তবু নির্বাক সুবরণ,
আর বললো না কোনোই কথা।
সুবরণ, ও সুবরণ,
তুমি কি শুনতে পাচ্ছো না?
অবাক সুবরণ চলে যাচ্ছে…
চোখে হাজারো প্রশ্ন ছিল….
করেনি কোনো প্রশ্ন, চায়নি পিছোন ফিরে আর কখনও!বহু দিন হয়ে গেলো,
জানিনে সুবরণ কেমন আছে?
খুঁজতে গিয়ে পাইনি খুঁজে,
সুবরণ না কি চলে গেছে!
কলঙ্কের মিছে দায়,
এ সমাজে হয়নি ঠাঁই।
নামেই সে সুবরণ,
এ সভ্য সমাজ করেনি তাকে বরণ।
সমাজের পরতে পরতে,
কত শত সুবরণ কেঁদে কেঁদে,
শুকিয়ে ফেলেছে অশ্রুজল।
হাজারো খবরের ভীড়ে,
সুবরণরা গেছে হারিয়ে।
আর কত সুবরণ হারিয়ে গেলে,
ঘুমন্ত সমাজ উঠবে জেগে।(কাল্পনিক, ছদ্মনাম নামে লেখা)
4 Comments
পি কে সরকার
“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”
Friends
Nayem Hasanat
@nayem75
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
অমিত
@amitroy
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
মো: নাজমুল আখতার
@faith
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542


সুন্দর।