-
জীবনের বাঁকে
জীবনের বাঁকে বাঁকে,
আলো আঁধারের ফাঁকে,
ভুল যদি কিছু থাকে,
থামিও না বহতা ধারাকে।যত বন্ধুরতা থাকুক পথে,
ধাবমান হয়ে ছুটে চল রথে,
প্রীতিধারা যদি শুকায় শূন্য জলদে,
প্রাপ্তির অংক যদি না মিলে খাতায়,
মরুর বালুকা ছুটে পাঁপড়ি পাতায়,
হাসির ঝড়নাধারা শুকায়ে যায়,
আকাশের ওপাড় জুড়ে ক্ষরিত,
কুয়াশার ধোঁয়া যদি হয় ফেনায়িত,
তবু রণপথে দিওনা ক্ষান্ত
সময়ের ছায়ায় হও শান্ত।অগনিত স্রোতের উঁচু নীচু বাঁক,
না মেলা অঙ্কগুলো ভাসিয়ে নিয়ে যাক।
যদি একটি স্রোতের বাঁকে থাকে স্থবিরতা,
অন্য প্রবাহে পেতেও পারো প্রবলতা।
স্বপ্ন ছোঁয়ার জন্য ক্লান্ত হলেও
ছেড়ে দিওনা কভূ হাল,
প্রতিকূল বাতাসকে টেনে নিতে হলে
অনুকূল কর পাল।যত কাঁটায় হও বিদ্ধ,
রুদ্ধ কোরনা যুদ্ধ।
বিজয়ের হার পড় গলদেশে,
সব মলিনতা যাবে ভেসে।10 Comments-
-
জীবনের পথ কোমল না হলেও অতিক্রম করা অসম্ভব নয় তাই তো বার বার আঁধারে আলোর মিছিল। শুভেচ্ছা রইলো কবি বন্ধু।
-
-
-
-
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan



“অগনিত স্রোতের উঁচু নীচু বাঁক,
না মেলা অঙ্কগুলো ভাসিয়ে নিয়ে যাক।
যদি একটি স্রোতের থাকে থাকে স্থবিরতা,
অন্য প্রবাহে পেতেও পারো প্রবলতা…”
জীবনের ধারা এমনই বয়ে যেন যায় সকলের… শুভকামনা ও প্রীতিমুগ্ধতা…