-
আদিম নক্ষত্র
এক আদিম নক্ষত্র শত আলোকবর্ষ দূরে
তার একচিলতে আলো ছুটে আসছে পৃথিবীর পানে ।
কে জানে কত সহস্র বছর আগে তার যাত্রা হয়েছিল শুরু,
কত কত যুগ আগে
হয়ত সভ্যতার উষালগ্নে,
যখন আমার আদিম পূর্বপুরুষেরা
হয়ত এমনি ভাবে দেখেছিল তাকে
বিস্ময়ভরা চোখে ,
আমারই মত ।
তখনো ছিল সেই আদিম নক্ষত্র
আকাশের বুকে
এক উজ্জ্বল আলোর বিন্দু হয়ে ।
হয়ত তারা বুনেছিল কত কল্পনার মায়াজাল
আর কতই না রূপকথা,
কোন সুদূর অতীতের গহ্বরে
আজ হারিয়ে গিয়েছে তারা ।
তারপরেও তুমি হে আদিম নক্ষত্র
একই ভাবে জ্বলছ আকাশের বুকে ।
আজ বহু সহস্র বছর পরে
এই পৃথিবীর বুকে আমি একাকী কবি
দেখছি তোমায় বিস্ময়ভরা চোখে,
একই আদিম মুগ্ধতার আবেশে।
আজও তুমি রয়েছ একই রকম দীপ্তিময় ।
হয়ত আরও বহু সহস্র বছর পরেও
রইবে তুমি দীপ্ত আকাশের বুকে ,
আর তোমার আলো ছড়াবে পৃথিবীর ধ্বংসস্তূপের মাঝে ।
তখন তোমায় দেখার জন্য থাকবে না কেউ
আদিম বিস্ময়ের ঘোরে ।
তবুও তোমার আলো আসবে
সহস্র আলোকবর্ষ পাড়ি দিয়ে
পৃথিবীর টানে ।17 Comments-
-
-
-
-
“আজও তুমি রয়েছ একই রকম দীপ্তিময়
হয়ত আরও বহু সহস্র বছর পরেও
রইবে তুমি দীপ্ত আকাশের বুকে…”
অত্যন্ত সুন্দর এবং নিখুঁত অনুভবের আবেশ রয়েছে এ লেখায়… খুব ভালো লাগলো… এমন আপনার আরও সুন্দর নান্দনিক লেখা উপহার পেতে চাই কবি… শুভেচ্ছা ও মুগ্ধতা… -
-
-
Friends
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
সাকিব-উন-নবী দীপ্ত (নির্বাক)
@sakib-un-nabi-dipto
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
D K MAHANTA
@dkmahanta01718942602
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
ApAlal
@apalal
S.M ROBEL
@smrobel
Sabbir Ahmad
@sabbirahmad90



আদি অন্ত আদি দিগন্ত আদি সর্বত্র নক্ষত্র পবন
রহস্য দানশীল, কালে কালান্তরে বিচ্ছুরণ।