Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    3 years, 9 months ago

    সম্পর্ক

    জীবনের অতলান্তিক স্রেতোধারায়
    স্বচ্ছ নীরের ঝিনুক গুলো থাকুক ভাসমান।
    যার মুক্তো গুলো গন্ধহীন, রংহীন, আকারহীন,
    কিন্তু আমাদের পথযাত্রায় চির অমলিন।
    যদি আলোর বৃষ্টি এসে পড়ে মোর আঙ্গিনায়
    মম হৃদয় প্রসারি হবে আকাশের উদারতায়।
    যদি অদ্রির উপল এসে আঘাত করে আমায়
    তবু তা আত্মায় শক্তি দেবে অফুরান,
    দৃঢ়তায় করবে বলীয়ান।
    যদি বৃষ্টির কণা এসে জীর্ণতা মুছে যায়;
    তবু ধন্য রবো মেঘের অশ্রুমালায়।
    যদি একপশলা বাতাস এসে নাড়িয়ে দিয়ে যায়
    তবু রব কৃতজ্ঞ বাতাসের মহিমায়।
    এত বিলাসী সময়েও যারা
    অলক্ষ্যে যত্নের ছোঁয়ায়
    পাশে থেকে আলোর ধূপ ছড়ায়
    সেই অনুষঙ্গগুলোয় থাকুক শুভ্রতার ধারা
    চির বহমান , শাশ্বত শুভকামনায়।।

    12
    8 Comments
    • “যদি বৃষ্টির কণা এসে জীর্ণতা মুছে যায়;
      তবু ধন্য রবো মেঘের অশ্রুমালায়…”
      সুন্দর আর সত্যের আঁকর এই জগতেই বিদ্যমান শুধু প্রয়োজন উপলব্ধির… যতবার কর্মক্লান্তির ঘুম আসে চোখে, শুভ্র এক আলো আমায় জাগিয়ে দেয়, এগিয়ে দেয় কোনো নতুন জগতের মঙ্গলবার্তা শুনিয়ে… প্রীতিমুগ্ধতা, অসীম শ্রদ্ধা ও শুভেচ্ছা প্রিয় কবি…

      • অনেক ধন্যবাদ। আপনার প্রতিও রইল অপরিসীম শ্রদ্ধা,  প্রীতি ও কৃতজ্ঞতা।
        জীবনের অনেক প্রহর পেরিয়ে বুঝতে পারি সত্যিকারস্বচ্ছসম্পর্কগুলোর  মূল্য অনেক বেশী প্রজন্মে প্রজন্মে পুঁজিতান্ত্রিকতা দিন দিন স্বচ্ছ আবেগগুলো কেড়ে নিচ্ছে।  আমাদের অল্প কদিনের জীবনে চাওয়া পাওয়া র সাথে সাথে সব সম্পর্কগুলো যেন শ্রদ্ধাপূর্ণ থাকে।

    • সেই অনুষঙ্গগুলোয় থাকুক শুভ্রতার ধারা
      চির বহমান , শাশ্বত শুভকামনায়।
      কবিরা যখন অতীতের জীবন দর্শন, ভাবনা-চিন্তাগুলো নিয়ে লেখেন তখন সত্যিকার অর্থে সেটির সুন্দর একটি প্রকাশভঙ্গি সবার সামনে চলে আসে। ভাল লাগল আপনার কবিতাটি।

    • শুভকামনা রইল

    • ভাবনার চমৎকার প্রকাশ সাথে অনবদ্য শব্দ চয়ন।

Skip to toolbar