Profile Photo

নদীOffline

  • Nodie
  • Profile picture of নদী

    নদী

    3 years, 8 months ago

    আকাশের প্রতি
    কখনও তোমায় দেখিনি এমন করে
    খোলা আকাশ-
    নীল চাদরের আচ্ছাদনে
    রেখেছ ঢেকে ধরণীকে সঙ্গোপনে ।
    রাত্রির কালো আঁধার নামে যখন,
    পরিয়ে দাও তুমি পৃথিবী প্রিয়াকে নক্ষত্রের হার ।
    নাকি কালো আঁধারের আড়ালে
    চুমু খাও তুমি পৃথিবীর ঠোঁটে
    দিকচক্রবালে ।
    বুকে ধরে নাও অভিমানী ধরণীর কান্না
    কালো মেঘের মাঝে।
    হঠাৎ বিদ্যুৎচমকে শঙ্কিত করো তাকে ,
    তারপরে আবার অশান্ত প্রেমিকের মত
    শান্ত কর তারে ঘন বরিষণে ,
    পরিয়ে দাও তাকে
    সাতরঙা রংধনুর হার ।
    আমি একাকী এক অবুঝ কবি
    ধরণীর এক ক্ষুদ্র সন্তান,
    অবাক নয়নে দেখি
    আকাশ তোমার বিচিত্র রূপ

    16
    14 Comments
Skip to toolbar