Profile Photo

Md.Monyruzzaman KhanOffline

  • Moniruzzaman-Khan
  • Profile picture of Md.Monyruzzaman Khan

    Md.Monyruzzaman Khan is with Arnob-Paul-Santu and 43 others

    3 years, 7 months ago

    তুমি, আর অতর্কিত দুঃসময়
    একটি কিংবদন্তী উনুন !
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖
    মোহাম্মদ মনিরুজ্জামান খান

    তুমি ধরে নিতে পার,তোমার ফিরিয়ে দেয়া অসময়
    কখনো অপ্রীতিকর হতে পারে না বলেই সে সময় !
    ফিসফিস করে উস্কানি দেয় অতর্কিত দুঃসময় !
    আমি তাই অনিশ্চিত বোধ করি আদৌ কী হৃদয়,
    যে হৃদয় আমার হাত ধরে দ্বৈত জুটির বাহুবন্ধন নাচের শিল্পী হয়েও প্রত্যয়ে অভয়মুদ্রার ছন্দপতন!
    উচ্ছেদ কথাটি অরণ্যের উচ্ছেদ না বলে অর্থবিহীন
    পরিণামে আমি জীবন্ত কিংবদন্তী একটি হঠাৎ উনুন !
    এই উনুন তুমি তোমার চৌকশ হাতে একশ ছয়টি
    তপ্ত ধোঁয়ার ফানুস,মনোমুগ্ধকর নাটকীয় নিবৃত্তির খুঁটিনাটি,
    চৌদ্দ বছরের উন্মোচিত বসন্তরাগ মিথ্যে নয় ছয়ে উপভোগের কলকাঠি, লক্ষ কোটি পীড়ন স্ফুলিঙ্গে জ্বেলেছ : সেখানেই
    আমি অক্ষুন্ন খাঁটি ! যেমত খাঁটি দেশ প্রেম ঈমানের অঙ্গ,আমার ভূষণ
    প্রাণখোলা লক্ষ্যমাত্রা ঈর্ষণীয় !
    তোমার জন্য প্রবল পরাক্রম আবেগ,আমরণান্তিক
    শপথ অলঙ্ঘনীয়,
    আকাশের সমস্ত দুর্লভ উজ্জ্বল হলুদ পাখি দুষিত খাঁচায় পোষার ফল অমার্জনীয় !
    বোকায় না শুনে অমোঘ বাণী,অগ্নিসংস্কারের এক
    প্রশ্রয়ে ত্রুটিমুক্ত রাখি সবিনয়।
    বিনয় সে দুর্বলতা মাত্র তোমার নজরে, ভালোবাসা
    প্রতুষ্যের প্রার্থনা তুমি শুনলে না ;
    তোমার কর্কশ কন্ঠস্বরে প্রিয় আবেগগুলো দিক
    বিদিক দলছুট না হয়ে পারে না !
    কী ভেবেছিলে ! মন মজিয়ে জলমগ্ন অবস্থা থেকে
    আবার ভেসে উঠতে পারব না !
    জলপরীর জলের ছলে তলে জলোচ্ছাসে তলিয়ে
    না গেলেও বুক পকেট খালি হবে না !

    5
    8 Comments
    • “জলপরীর জলের ছলে তলে জলোচ্ছাসে তলিয়ে
      না গেলেও বুক পকেট খালি হবে না !” এক বুক ভালোবাসা লাইন দুটির জন্য!

      • প্রিয় ড্রাকো, দরদী কবি আমার- হৃদয়ের শুভ্র
        ছোঁয়া আপনাকে আলোকিত করুক।
        আপনার ভালোবাসা আমাকে সব সময় জাগ্রত
        রাখবে ! প্রদীপ্ত করবে ! উজ্জীবিত করে সামনে
        এগিয়ে নিয়ে যাবে।
        আপনার মঙ্গল হোক। অনেক অনেক অজস্র
        শুভকামনা আপনার জন্য।

    • হায়রে উনুন এবার ঠিকঠাক জ্বলে না উঠলে খবর আছে।

      • প্রিয়বরেষু সূর্য ! আপনাকে অশেষ ধন্যবাদ।
        জ্বলবে ! এই উনুন” বাহারি রঙের বসন্ত, দুঃখ
        কষ্টের অতল জলের আয়োজন, ভালোবাসা
        প্রণয়ের অমর কাব্য সৃষ্টি করে যাবে।
        নিজে জ্বলে পুড়ে অন্যকে উজ্জ্বলতায় ভরিয়ে
        রাখবে।
        আপনাকে জন্য অবিরাম ভালোবাসার।
        অফুরান শুভকামনা।

      • প্রীতিমুগ্ধতা ও আপনার প্রতিও ভালবাসা অবিরাম।

    • কী ভেবেছিলে ! মন মজিয়ে জলমগ্ন অবস্থা থেকে
      আবার ভেসে উঠতে পারব না !
      জলপরীর জলের ছলে তলে জলোচ্ছাসে তলিয়ে
      না গেলেও বুক পকেট খালি হবে না ! -এই না হলে কবি মন! জম্পেশ একখানা কবিতা হয়েছে !

      • আসলে যেখানে প্রেম নেই, কবির মন সেখানেই
        অসহায়” !
        মহতী পৃথুলা জামান, আপনার মহানুভবতার স্নেহ আমার জন্য দুর্দান্ত কবি হবার অমিয় সূধা।
        অনেক অনেক অজস্র ধন্যবাদ। আর আপনার
        জন্য আমার শ্রদ্ধা চিত্ত হৃদয়ের শুভকামনা।

      • আপনার মন্তব্য, লেখা সবসময়ই ভাবনায় আলাদা মাত্রা যোগ করে।

Md.Monyruzzaman Khan

  • লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স‍্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ‍্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব‍্যাপারটি অজানা। জ‍্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।

" বোকা জামান এবং অধরা জলপরীর কাব‍্যনামা" শিরোনামে একক কাব‍্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান  সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ‍্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।

তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!

Skip to toolbar