-
সারমর্মে – আলো বর্ষা
মো: রুহুল কুদ্দুস খোকনআমার কুন্তল সরবর- তাতে তোমার হাত।
মসৃণতা, সুগন্ধতা, মৈথুনতার আকাংক্ষায় কেটেছে
তোমার অনেক রাত ।
বক্ষের নাচন আর আমার এ সুঠামতা , হরিনানয়না –
কাটার ফাকে সদ্য ফোটা গোলাপ
আমাকে সবই বলতে তুমি ।
কোন কোন দিন আবার এত আমবশ্যার মাঝে আকাশ দেখি ,
আর ঐ গগনকে চিৎকার করে বলি।
তোমার বহনে বাজার থলি, হাতে কাটা মাছ ,তোমার এইটে থালার গন্ধ
আমার শরীরে মাখি -সুখ খুজতে ।
হাতে কালি ,শরীর গন্ধ, ময়লা হয় কাপড় গুলো আমার ।
এখন ভালো লাগে না; আমার নখ , আমার চোখ ।
আর পার্কে ঘোরা একদিনের পূর্নিমা আর বাকী সব যার আমবশ্যাই ঘেরা ।
সেত একদিন আসে , একদিন ভাসে তোমার সাথে ।
তাকে নিয়ে কত কবিতা , গান , আর আমি এখন গন্ধ ঝি ।
বাচ্চা , তোমার সংসার আর গন্ধ শরীর নিয়ে
আমবশ্যার মাঝে পূর্নিমাকে খুজি আমি।
আর তুমি আমবশ্যার গায়ে টেনে হিচড়ে -পূর্নিমাকে খুজে নিতে চাও ।
ভাবী যদি কখনও ঐ পূর্নিমা-
তোমার শ্যাম হৃদয়ে
আমারই মত অন্ধ- আমবশ্যা হয়ে না যায় ।লাকসাম ২৫-১০-২০২২
2 Comments
Friends
Rashedul Hasan
@rashedul-hasan
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
Abu Taher
@abu-taher
Abdullah Al Jamil
@aajamil
Khondkar-Khosru-Parvez
@khondkar-khosru-parvez
proton 69 (asger ahmmed)
@proton69
রফিকুল ইসলাম বাঁধন
@rafiqulislambadhon
মাসুদ রহমান
@masudrahman
Amorendra-Nath-Roy-Sarker
@amorendra-nath-roy-sarker


সুন্দর কবিতা। অভিনন্দন।