-
বৃষ্টির প্রতিদান__
লেখক : শিউলী খাতুন।আদুরে বৈশাখ শত চুম্বনে আহ্বায়িত,
তার নিকট হইতে ফলাদি গ্রহণ করিতে করিতে যখন তাহার তৃষ্ণিত চাওয়ার কথা সবে ভুলে মশগুল শুধু আত্মস্বার্থ উদঘাটনে তথা ক্ষণে বোশেখের প্রতিবাদের নাম হবে ” কালবৈশাখি “।তদীয়ক্ষণে তাহাকে বেনামী, দুর্নামী করে বিদায় জানানোর প্রস্তুতি থাকে সর্বজনের কাছে। তাহার রসালো, প্রাণবৈভবের কথা আর মনে নাহি রাখে।
এহেনকালে বর্ষার কথা মনে পড়িবে। কত কদম্ব, স্নিগ্ধ হাওয়া, ভেলায় ভেসে বিলের জলে ভাসা, টাপুর – টুপুর টিনের ছাউনিতে বৃষ্টির মায়াবী ছন্দ —
পরাণজুড়ানো কন্ঠে আমন্ত্রণ তাকে।
তাহার সমস্ত স্বাদ গ্রহণের পরে যখন তারই উপর অত্যাচার তখনই বর্ষার বর্ষণে হইবে বন্যা, প্লাবন, মহাপ্লাবন আর তো বসে থাকা যায় না,
প্রতিরোধ গড়তে হবে তাহার তান্ডবের উপর,
দূর কর এ ঝঞ্চা।কত শত পিঠেপুলি কত বাহারী সবজি কম্বল মুড়িয়ে প্রশান্তির ঘুমানি অতি অত্যাচারে হিমশীতল বাতাসে বরফবৃষ্টি এর পর লাঠি নিয়ে খাবে দৌড়ানি।
মনোরম আবহাওয়া কচি -কচি বাহারী পাতা কোকিলের সুমিষ্ট গান শত আদরে আহ্বান ,
যখনই করবে পীড়ন কোকিল গাইবে না গান,
হাওয়ার শুষ্কতায় বেঁহুশ ইহকালবাসী বিদায় দাও এ অলুকখনে ঋতুরাজকে।তোমাদের বিশ্বাস করেছিল বলেই মধুরস দিয়েছিল এ ধরাতে,
তোমাদের পীড়নে কষ্টের রূপ দেখাতে গিয়ে বেনামী হয়েছে সবাই এ জগতে।
তোমরা ভেবেছো তোমাদের জিত হয়েছে,
আসলেই তোমরা ওদের মনোবিশ্বাসের যোগ্য ছিলে না কভু যে।মানবস্বভাব শুধুই বর্তাবে আমাকে আপন কর হে কুঞ্জগণ কিন্তু তোমাদের মনজগতে তাঁকে কী ঠাঁই দিয়েছিলে আপন ভেবে?
তোমাদের লেফালাদুরস্তি আসলেই সকলের অগোচরে।
আপন আপন করে সবই নিবে প্রতারণার ফাঁদ পেতে এরপরেই ছুঁড়ে ফেলবে আর্বজনা নাম দিয়ে।
সামনের দিকে তাকিয়ে দেখ মহাঝঞ্চা, মহাধ্বংস তোমাদিগকে গ্রাস করিতে আসিতেছে।
অপেক্ষামাত্র পূর্বে যাহাদের ঠকিয়েছ।
নির্বোধ তোমরা নির্মলতাকে করেছ স্বইচ্ছায় নষ্ট।নষ্টদের নীড়ে নষ্টামী হইবে বোষ্টমীরা আজ সেই মেলায় পণ্য নিয়ে হাজির হইবে,
সেই আয়োজনে ধরায় ব্যস্ত ব্যবসায়ীরা প্রফুল্লচিত্তে।#এলবাম#
## নষ্টদের করেছি বিশ্বাস ##3 Comments
Friends
নাজমুছ ছাকিব
@sakibn1975
Shoriful Shoron
@shoriful-shoron
মাজেদুল হক
@birohikobi
Nahar moyna
@moyna
বিষণ্ন সুমন
@logolabbd
ডা.এম.এইচ.রহমান খান
@drmhrahmankhan
Aditya Bhowmik
@adityabhowmik
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
অমিত
@amitroy



শুভকামনা রইল