-
।। কী করে বলি তুমি আমার কে ।।
বাসু মৈত্র
———-+++++———-
তুমি আমার জীবন আনন্দ-মৃত্যু সুখ
তুমি আমার ভরসা-আশার আলো
তুমি আমার প্রত্যাশা-প্রাপ্তির মহানন্দ
তুমি আমার ভালো-মন্দর অংশীজন
তুমি আমার গল্প লেখা-কবিতার পাঠ
তুমি আমার ছন্দ-লয়-তাল
তুমি আমার ভালো লাগা-মন্দ লাগা
তুমি আমার দুঃখে কান্না-হাসি সুখে
কী করে বলি তুমি আমার কে?
তুমি আমার ছোট বেলা-যৌবন বেলা
তুমি আমার মাঠ-ঘাট-প্রান্তর
তুমি আমার ফুলের সুবাস-পাখীর কলরব
তুমি আমার আকাশ-মাটির বন্ধুত্ব
তুমি আমার বৃষ্টি ভেজা-ঝড়ের সুবাতাস
তুমি আমার নদীর কুল-কুল-সাগরের ঊর্মি
তুমি আমার পাহাড়-সমুদ্র
তুমি আমার পূর্নিমার চাঁদ-বসন্তে
কী করে বলি তুমি আমার কে?
তুমি আমার সূর্যমুখী-দিবালোকের সূর্য
তুমি আমার সর্বনাশা-আলোকবর্তিকা
তুমি আমার রাতের স্বপ্ন-দিনের ঘুম
তুমি আমার খড়-কুটো অবলম্বন
তুমি আমার শর্ষে খেত-ফুল বাগান
তুমি আমার কালো ভ্রমর-মধুকর
তুমি আমার স্বর্গ সুখ-বৃক্ষ পারিজাত
তুমি আমার নবান্ন-ধান খেতে জমিনে
কী করে বলি তুমি আমার কে?
তুমি আমার নামাজ-পুজা-প্রার্থনা
তুমি আমার প্রবারণা পূর্ণিমা-দোল উৎসব-ঈদ-বড়ো দিন
তুমি আমার শিমুল তুলা-বরফ গলা নদী
তুমি আমার বাসন্তী রং-শরতের শিশির
তুমি আমার শ্বাস-প্রশ্বাস
তুমি আমার জীবন-সায়াহ্নে বেঁচে থাকা
তুমি আমার আত্মার আত্মা-পরমাত্মা
তুমি আমার সংঙ্গের সঙ্গী পরকালে
কী করে বলি তুমি আমার কে??12 Comments -

Basudeb Maitra
Poet
Bagerhat
Friends
rizraj
@horianaly
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
Saleha-Akter
@saleha-akter
Md Rahamat Ali
@rahamatalimd
Hassan-Rony
@hassan-rony
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
ApAlal
@apalal
Muhammad Jabed
@jabed92



অভাবনীয় ও অভূতপূর্ব সুন্দর প্রিয় কবি… প্রতি অষ্টম চরণে “কী করে বলি তুমি আমার কে?” উদ্ধৃত ক’রে এটাতে একটি পুনরাবৃত্ত সুর সহযোগে ভজনের মত গাইছি এখন প্রিয়… ঠিক এমনই মাত্রার একটি স্ত্রোতম বা প্রার্থনা-শংসা-শ্লোক শুনেছিলাম “অয়ি গিরি নন্দিনী, নন্দিতমেদিনী বিশ্ববিনোদিনী নন্দনুতে…” আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এত মোহনীয় একটি লেখা উপহার দেয়ার জন্যে… জানি এটা সবার জন্যেই লিখেছেন, কিন্তু আমার মনে হচ্ছে এটা যেন আমার জন্যেই লেখা… প্রেম রইলো প্রিয়…