-
চাওয়া পূরণ
সোমাসব চাওয়া হয় কী পূরণ?
তবুও আশায় আশায় মানুষ বাঁচে
যেটুকু পায় ভরে না যে মন
দুঃখের মাঝেও সুখ যে যাচে।নশ্বর এই জীবন মোদের
আজ আছি তো নেই কাল
তবুও চাওয়ার যে নেইকো শেষ
স্থায়ী ঠিকানা পরকাল।কটা বাড়ি হল, কটা গাড়ি হল
গুণতে থাকে সবাই জীবনে
কটা করেছি ভালো কাজ মোরা
হিসেব কী করি এই ভুবনে?প্রতিযোগিতা যদি করতেই হয়
করবো মোরা ভালো কাজে
অহং মনোভাব ভুলে গিয়ে
নিজেকে মেলাবো সবার মাঝে।পাপী ও মানুষ, যোগী ও মানুষ
পার্থক্য শুধু চিন্তা ধারায়
পাপ কে মোরা করবো ঘৃণা
মানুষ মোরা শিরা উপশিরায়।তাই চাওয়াকে মোরা করবো নগণ্য
যেটুকু পাব তাতেই হব ধন্য
আসা যাওয়ার ব্যবধানে
চাওয়া পাওয়ার যে নেই কোন স্থান
কতটা দিয়েছি বা দিতে পেরেছি
এই যেন পায় হৃদয়ে স্থান।মানুষ হয়ে জন্মেছি মোরা
মানুষ হয়েই যেন যেতে পারি
বিবেক ভুলে পশু রূপ নিলে
অসম্পূর্ণ হবে জীবন পাড়ি।।15 Comments-
-
-
-
-
-
মানুষ হয়ে জন্মেছি মোরা
মানুষ হয়েই যেন যেতে পারি
বিবেক ভুলে পশু রূপ নিলে
অসম্পূর্ণ হবে জীবন পাড়ি।। এটাই চাওয়া হোক সবার।
-
Friends
Md.Monyruzzaman Khan
@moniruzzaman-khan
Jannatun Nur
@jannatun-nur
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
তুবা
@zariyaat
Anwar Hossain Jeebon Jeebon
@anwar-hossain-jeebon
টুকটুকি মিঠাই
@tuktuky-mithaay
Asif Rahman
@asifaaron62
AdabenTatali
@adabentatali


মৃত্যু ঘ্রাণ, জটিল আঁধার দেহময়,
মানুষ কঠোর কি আর না পুড়ে হয় ?